'সাদৃশ্যানুমানে বিশেষ থেকে বিশেষে গমন করা হয়' এর মাধ্যমে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: সাদৃশ্যানুমানে বিশেষ থেকে বিশেষে গমন করা হয়। দু'টি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যদি অনুমান করা হয় যে, তাদের একটি কোন বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও ঐ গুণের অধিকারী হবে, তাহলে যে অনুমান করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। এরূপ অনুমানে দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখানো হয়। তারপর যদি দেখা যায় যে, তাদের একটির মধ্যে একটি বিশেষ গুণ বর্তমান, তাহলে অনুমান করা হয় যে, ঐ গুণটি অপর বস্তুটিতেও বর্তমান। সাদৃশ্যানুমানের আশ্রবাক্যে এই বিশেষ গুণের উপস্থিতির ভিত্তিতে সিদ্ধান্তে ঐ বিশেষ গুণের উপস্থিতির অনুমান করা হয় জন্য এখানে বিশেষ থেকে বিশেষে গমন করা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
'সাদৃশ্যানুমানে বিশেষ থেকে বিশেষে গমন করা হয়' এর মাধ্যমে কী বোঝায়…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর