উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানটি প্রকৃত আরোহকে নির্দেশ করে। কেননা চিত্রে প্রকৃত আবোহের প্রকারভেদ প্রতিফলিত হয়েছে। যে সব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আবোহমূলক লক্ষ উপস্থিত থাকে তাদেরকে প্রকৃত আবোহ বলে। প্রকৃত আরোহের বৈশিষ্ট্যসমূহ হলো
প্রথমত, প্রকৃত আরোহে আরোহমূলক লক্ষ বিদ্যমান থাকে। জানা থেকে অজানায়, বিশেষ থেকে সার্বিকে এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় গমন করার প্রক্রিয়াই হলো আরে্য্যাহমূলক লক্ষ।
দ্বিতীয়ত, প্রকৃত আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে। এ নীতির অর্থ হলো প্রকৃতি সবসময় একই অবস্থায় একইভাবে কাজ করে। এখানে কতিপয় জ্ঞাত দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সকল সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তৃতীয়ত, প্রকৃত আরোহের সিদ্ধান্ত কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। এ নিয়মের অর্থ হলো প্রতিটি ঘটনারই কারণ আছে। বিনা কারণে কোনো কিছুই ঘটে না।
চতুর্থত, প্রকৃত আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল। প্রকৃত আরোহে কতিপয় দৃষ্টান্ত যাচাই করে তার সাধারণ বৈশিষ্ট্য অনুমান করা হয় এবং লাফ দিয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়।
পঞ্চমত, প্রকৃত আরোহে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করা হয়। ষষ্ঠত, প্রকৃত আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে, আবার সম্ভাব্যও হতে পারে।