দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে।
যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সংগৃহীত দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।
দৃশ্যকল্প-১ এ দেখা যায়, গোলাপ, বেলি, রজনীগন্ধা ও দোলনচাঁপার সৌন্দর্য দেখে বলা হয়েছে, সকল ফুল হয় সুন্দর। এখানে 'ফুল' ও 'সৌন্দর্য' পদ দুটির মধ্যে কার্যকারণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সার্বিক সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত।