আরোহ অনুমানে আশ্রয়বাক্যসমূহ প্রত্যক্ষণের মাধ্যমে প্রাপ্ত-বুঝিয়ে লেখো।
উত্তর: আরোহ অনুমানে আশ্রয়বাক্যসমূহ প্রত্যক্ষণের মাধ্যমে প্রাপ্ত। যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রত্যক্ষণ করে কয়েকটি বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে পর্যবেক্ষণকৃত এ দৃষ্টান্তসমূহকে আরোহ অনুমানে আশ্রয়বাক্য বলা হয়। আর এই আশ্রয়বাক্যের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন- 'ক' হয় মরণশীল। 'খ' হয় মরণশীল। 'গ' হয় মরণশীল। অতএব, সকল মানুষ হয় মরণশীল। এভাবে আরোহ অনুমানের সকল আশ্রয়বাক্যই প্রত্যক্ষণের মাধ্যমে প্রাপ্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
আরোহ অনুমানে আশ্রয়বাক্যসমূহ প্রত্যক্ষণের মাধ্যমে প্রাপ্ত-বুঝিয়ে লেখো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর