শেয়ারFacebookWhatsApp

সাদৃশ্যানুমানে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়? ব্যাখ্যা করো।

উত্তর: সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের মধ্যে বিদ্যমান সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যে অনুমানে ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে বিভিন্ন সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। উদাহরণস্বরূপ বলা যায়, মানুষ ও গাছপালার জন্ম, মৃত্যু, বংশবৃদ্ধি এসব বৈশিষ্ট্যে সাদৃশ্য রয়েছে। মানুষ বড় হয়। অতএব, গাছপালাও বড় হয়। এভাবে সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের মধ্যে বিদ্যমান সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সাদৃশ্যানুমানে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃষ্টান্ত-১: মানুষ ও মাছের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং মাছেরও প্রাণ আছে। দৃষ্টান্ত-২: আশরাফ ও আলমগীর দুই ভাই। তাদের মধ্যে গায়ের রং, উচ্চতা, দেহের গঠন, পোষাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে মিল আছে। আশরাফ মেধাবী। সুতরাং আলমগীরও মেধাবী।

নটরডেম কলেজ · 2025

উত্তর

যে অনুমান প্রক্রিয়ায় দুটি বিষয় বা ঘটনার সাদৃশ্যের ভিত্তিতে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাদৃশ্যানুমান (Analogy) বলে।

উত্তর

সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের মধ্যে বিদ্যমান সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যে অনুমানে ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে বিভিন্ন সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। উদাহরণস্বরূপ বলা যায়, মানুষ ও গাছপালার জন্ম, মৃত্যু, বংশবৃদ্ধি এসব বৈশিষ্ট্যে সাদৃশ্য রয়েছে। মানুষ বড় হয়। অতএব, গাছপালাও বড় হয়। এভাবে সাদৃশ্যানুমানে দুটি বিষয়ের মধ্যে বিদ্যমান সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

উত্তর

দৃষ্টান্ত-১ দ্বারা প্রকৃত আরোহের একটি প্রকরণ সাদৃশ্যানুমানকে নির্দেশ করে। প্রকৃত আরোহ তিন প্রকার। যার একটি হলো সাদৃশ্যানুমান। দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে- এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বর্ণিত, মানুষ ও মাছের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং মাছেরও প্রাণ আছে। এভাবে সাদৃশ্যনুমানের মাধ্যমে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখানো হয়। তাই বলা যায়, দৃষ্টান্ত-১ দ্বারা প্রকৃত আরোহের প্রকরণ সাদৃশ্যানুমানকে নির্দেশ করে।

উত্তর

দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ দ্বারা যথাক্রমে সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমানের বিষয় লক্ষ করা যায়। নিচে উভয় অনুমানের তুলনামূলক বিচার করা হলো-। দৃষ্টান্ত-১ এ বর্ণিত, 'মানুষ ও মাছের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং মাছেরও প্রাণ আছে।' এই অনুমানে মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখানো হয়েছে। তাই এটি সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। কারণ এই সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ। সাধু সাদৃশ্যানুমানে কার্যকারণ নীতির উপস্থিতিও লক্ষ করা যায়। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক বেশি। অন্যদিকে দৃষ্টান্ত-২ এ বর্ণিত, 'আশরাফ ও আলমগীর দুই ভাই। তাদের মধ্যে গায়ের রং, উচ্চতা, দেহের গঠন, পোষাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে মিল আছে। আশরাফ মেধাবী। সুতরাং আলমগীরও 'মেধাবী।' এই অনুমানে বাহ্যিক, গুরুত্বহীন বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখানো হয়েছে। তাই এটি অসাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। কারণ অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হয়। এ কারণে অসাধু সাদৃশ্যানুমানে অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। পরিশেষে বলা যায়, অসাধু সাদৃশ্যানুমান প্রক্রিয়া ভ্রান্ত, তবে সাধু সাদৃশ্যানুমান নতুন তথ্য ও সত্য আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCLogic 2nd Paperনটরডেম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।