উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করা হয়েছে।
যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই এর সিদ্ধান্তটি নিশ্চিত সত্য হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের (জানা থেকে অজানায় যাওয়া) উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের একটি প্রকার।
উদ্দীপকে বলা হয়েছে, মোজাম্মেল সাহেবের খামারের গরুগুলো মাঝারি আকারের। কারণ বাজারে এদের চাহিদা সবচেয়ে বেশি। সুতরাং ঐ খামারের সবগুলো গরুই মাঝারি আকারের। এখানে মোজাম্মেল সাহেবের খামারের সবগুলো গরুর প্রত্যেকটিকে যাচাই করে সবগুলো গরুই মাঝারি আকারের বলে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায়, এ সিদ্ধান্তটি পূর্ণাঙ্গ আরোহের একটি দৃষ্টান্ত।