দৃশ্যকল্প-১ এ সাদৃশ্যানুমান প্রক্রিয়ার পরিচয় পাওয়া যায়।
দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমান হলো সাদৃশ্যানুমানের, দুইটি প্রকরণ। যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় হয়ে থাকে। যেমন- মানুষের মতো গাছপালার জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে। মানুষের প্রাণ আছে। অতএব, গাছপালারও প্রাণ আছে। এ কারণে উদ্দীপকের দৃশ্যকল্প-১ সাদৃশ্যানুমান প্রক্রিয়ার সাধু রূপের একটি দৃষ্টান্ত।
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'দুটি হাসপাতালে চব্বিশ ঘণ্টা জরুরি সেবা, জটিল রোগের সেবাদান, অধিক শয্যাসংখ্যা ও বিশেষজ্ঞ, ডাক্তারের উপস্থিতি রয়েছে। সুতরাং দুটো হাসপাতালই রোগীদের বিশ্বমানের সেবা দিয়ে থাকে। এখানে 'দুটি হাসপাতাল' এর মৌলিক, গুরুত্বপূর্ণ, ও প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুটো হাসপাতালই রোগীদের বিশ্বমানের সেবা দিয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ সাদৃশ্যানুমানের সাধু রূপের সাথে সঙ্গঙ্গতিপূর্ণ।