শেয়ারFacebookWhatsApp

অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন?

উত্তর: অবৈজ্ঞানিক আরোহের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক অনুসরণ করা হয় না। তাই সিদ্ধান্তটি সব সময়ই সম্ভাব্য হয়। যেমন- ঢাকা শহরের কতিপয় কাক দেখে সিদ্ধান্ত গ্রহণ করা যে, 'সকল কাক হয় কালো'। এই দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহের। বস্তুত এখানে কার্যকারণ সম্পর্ক ছাড়াই কিছু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: চিনি ও লবণ সাদা, দানাদার ও পানিতে দ্রবণীয়। চিনি মিষ্টি স্বাদযুক্ত। অতএব লবণও মিষ্টি স্বাদযুক্ত। দৃশ্যকল্প-২: ঢাকার কার্জন হল ও রাজশাহী কলেজের স্থাপত্যশৈলি, গঠন প্রকৃতি এবং উপাদান একই রকম। কার্জন হল ব্রিটিশ আমলে তৈরি। অতএব, রাজশাহী কলেজও ব্রিটিশ আমলে তৈরি। দৃশ্যকল্প-৩: দুটি ফুলের একই রকম গাছ, পাতা ও ফুল। একটি ফুল সুগন্ধযুক্ত। অতএব অপরটিও সুগন্ধযুক্ত হবে।

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

প্রকৃত আরোহ তিন প্রকার। যথা: ১. বৈজ্ঞানিক আরোহ, ২. অবৈজ্ঞানিক আরোহ এবং ৩. সাদৃশ্যানুমান।

উত্তর

অবৈজ্ঞানিক আরোহের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক অনুসরণ করা হয় না। তাই সিদ্ধান্তটি সব সময়ই সম্ভাব্য হয়। যেমন- ঢাকা শহরের কতিপয় কাক দেখে সিদ্ধান্ত গ্রহণ করা যে, 'সকল কাক হয় কালো'। এই দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহের। বস্তুত এখানে কার্যকারণ সম্পর্ক ছাড়াই কিছু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত আরোহটি সাদৃশ্যমূলক আরোহের একটি দৃষ্টান্ত। দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে- এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন- পৃথিবী ও মঙ্গল গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যনুমানের মাধ্যমে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখানো হয়। আলোচ্য উদ্দীপকে দেখা যায়, ঢাকার কার্জন হল ও রাজশাহী কলেজের স্থাপত্য শৈলী, গঠন প্রকৃতির এবং উপাদানের সাদৃশ্য দেখে বলা হয়েছে কার্জন হল যেহেতু ব্রিটিশ আমলে তৈরি তাই রাজশাহী কলেজও ব্রিটিশ আমলে তেরি। এখানে সাদৃশ্য দেখে সিদ্ধান্ত অনুমান করায় এটি সাদৃশ্যমূলক অনুমানের দৃষ্টান্ত।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত অনুমান অসাধু সাদৃশ্যমূলক অনুমান ও দৃশ্যকল্প-৩ এ ইঙ্গিতকৃত অনুমান সাধু সাদৃশ্যমূলক অনুমানের দৃষ্টান্ত। যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। আলোচ্য দৃশ্যকল্প-১ এ চিনি ও লবণের বাহ্যিক ও গুরুত্বহীন কিছু মিল দেখে এদের স্বাদের মিল থাকবে বলে অনুমান করা হয়েছে। এখানে প্রদত্ত সাদৃশ্যগুলো সিদ্ধান্তের সাথে প্রাসঙ্গিক নয় বলে এটি 'অসাধু সাদৃশ্যানুমান। এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া। অন্যদিকে, যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য বা মিল অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। দৃশ্যকল্প-৩ এর ক্ষেত্রে দুটি ফুলের গাছ, পাতা, ফুল ইত্যাদি মৌলিক সাদৃশ্য দেখে এদের সুগন্ধের সাদৃশ্য সম্পর্কে অনুমান করায় এটি সাধু সাদৃশ্যমূলক অনুমান। মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য নির্ভর হওয়ার কারণে এরূপ দৃষ্টান্তে কার্যকারণ নীতির উপস্থিতি লক্ষ করা যায়। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক বেশি। পরিশেষে বলা যায়, অসাধু সাদৃশ্যানুমান ও সাধু সাদৃশ্যানুমান ভিন্ন ভিন্ন পরিস্থিতির কারণে সৃষ্টি হয়। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩ এ লক্ষ করা যায়। এরূপ ভিন্নতার করণে উভয় দৃষ্টান্তের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSCLogic 2nd Paperঢাকা সিটি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।