উদ্দীপকে রাখীর সিদ্ধান্তে পাঠ্যপুস্তকের পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত পাওয়া যায়।
যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন- একটি ঝুড়িতে রাখা ১৫টি আঙ্গুরের স্বাদ পরীক্ষা করে বলা হলো, 'ঝুড়ির সকল আঙ্গুর হয় টক'। এই সার্বিক বাক্যটির সত্যতা পরীক্ষার জন্য স্বতন্ত্রভাবে প্রতিটি আঙ্গুর খেয়ে পরীক্ষা করা হয়েছে। এ কারণে এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।
উদ্দীপকে উল্লেখিত ঘটনায় রাখী কিছু গাঁদা ফুল কেনার জন্য স্থানীয় একটি নার্সারিতে যায়। কিন্তু ঐ নার্সারির প্রতিটি গাছই গোলাপ ফুলের গাছ। তার দেখা এ দৃষ্টান্ত পূর্ণাঙ্গ আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ, রাখীকে নার্সারির সকল গাছই পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হয়েছে।