দৃশ্যকল্প-১ এ অসাধু সাদৃশ্যানুমানজনিত অনুপপত্তি ঘটেছে।যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করার কারণে যে ভুল বা ভ্রান্তি হয় তাকে অসাধু সাদৃশ্যানুমানজনিত অনুপপত্তি বলে। যেমন-মানুষের মতো গাছপালার জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে। মানুষের বুদ্ধি আছে। অতএব, গাছপালারও বুদ্ধি আছে। বস্তুত এ অনুমানের সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক, বাহ্যিক সাদৃশ্যের প্রেক্ষাপটে গ্রহণ করা হয়।
দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, ঝলক ও পুলক দুই বন্ধু। তারা একই গ্রামে থাকে, একই স্কুলে পড়ে। উভয়েই ভালো ক্রিকেট খেলোয়াড়। ঝলক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম হয়েছে। অতএব, পুলকও পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম হবে। বস্তুত এখানে অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরূপ অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় কারণে দৃশ্যকল্প-১ এ অসাধু সাদৃশ্যানুমানজনিত অনুপপত্তি ঘটেছে।