শেয়ারFacebookWhatsApp

অপ্রকৃত আরোহ কাকে বলে?

উত্তর: যে অনুমান প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

অপ্রকৃত আরোহ কাকে বলে?

উদ্দীপক

ঢাকা ইমিপিরিয়াল কলেজের অত্যাধুনিক লাইব্রেরির উদ্বোধন শেষে সামহা দেখলো অনেকগুলো বুকশেলফ যেগুলোতে বিভিন্ন রকম বই আছে। সে একটি বুকশেলফের প্রতিটি বই নেড়ে-চেড়ে দেখলো সব বইই কবিতার। তারপর সে বললো, এই বুকশেলফের সবগুলো বই হয় কবিতার।

ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025

উত্তর

যে অনুমান প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

কার্যকারণ নীতি ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈজ্ঞানিক আরোহ গ্রহণযোগ্য। প্রকৃত আরোহের শ্রেণিবিভাগের মধ্যে কেবল বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। আর কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার কারণে এই আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। তাই বৈজ্ঞানিক আরোহ সবচেয়ে গ্রহণযোগ্য।

উত্তর

উদ্দীপকের অনুমানটি অপ্রকৃত আরোহ পদ্ধতির পূর্ণাঙ্গ আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা হয়। যার মধ্যে পূর্ণাঙ্গ আরোহ অন্যতম। কোনো ঘটনার অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সেই দৃষ্টান্ত সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে। উদাহরণস্বরূপ, একটি ঝুড়িতে চারটি আম আছে। এখন চারটি আমেরই স্বাদ গ্রহণ করে বলা হলো যে, সকল আমই মিষ্টি। এখানে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।অনুরূপভাবে, উদ্দীপকে দেখা যায়, ঢাকা ইমপিরিয়াল কলেজের অত্যাধুনিক লাইব্রেরির উদ্বোধন শেষে সামহা একটি বুকশেলফের প্রতিটি বই নেড়ে চেড়ে দেখলো সব বইই কবিতার। তারপর সে বললো, এই বুকশেলফের সবগুলো বই হয় কবিতার। এভাবে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করার করে সিদ্ধান্ত নেওয়ার কারণে এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।

উত্তর

আরোহমূলক লম্ফ না থাকার কারণে উদ্দীপকের পূর্ণাঙ্গ আরোহ পদ্ধতিটি সন্তোষজনক নয়।যুক্তিবিদ মিল ও বেনের মতে পূর্ণাঙ্গ আরোহ সত্যিকারের আরোহ নয়। পূর্ণাঙ্গ আরোহকে নিখুঁত আরোহ বলা দূরে থাক, তাঁরা একে আরোহ বলে স্বীকার করতেই রাজী নন। তাঁদের মতে দু'টি কারণে পূর্ণাঙ্গ আরোহকে আরোহ বলা যুক্তিযুক্ত নয়। প্রথমত, পূর্ণাঙ্গ আরোহে আরোহের প্রাণকেন্দ্র অর্থাৎ আরোহমূলক লম্ফ অনুপস্থিত। কাজেই এতে জানা থেকে অজানায় যাওয়ার কোন পদক্ষেপ নেই। এর সিদ্ধান্তটি নতুন কোনো জ্ঞানের সন্ধান দিতে পারে না। ঘটনা পর্যবেক্ষণের সময় যেটুকু পাওয়া যায় তাকেই এর সিদ্ধান্তের আকারে প্রকাশ করা হয়। আরোহ অনুমান হলো কিছু থেকে সকলে গমন। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ হলো সকল থেকে সকলে গমন। তাই এ ধরনের অনুমান আরোহের অন্তর্ভুক্ত হতে পারে না। যুক্তিবিদ বেন বলেন “পূর্ণাঙ্গ আরোহে কোন প্রকৃত অনুমান নেই, কোনো জ্ঞানের অগ্রগতি নেই, কোনো নতুন জ্ঞানের সংযোজন নেই।" আবার মিল বলেন, “পূর্ণাঙ্গ আরোহ হলো নিছক জ্ঞাত ঘটনাবলির একটি সংক্ষিপ্ত সমষ্টিকরণ। সুতরাং একে আদৌ আরোহ বলা চলে না।"দ্বিতীয়ত, পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মত। কিন্তু আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। এটা কতকগুলো বিশেষ যুক্তিবাক্যের সমষ্টি মাত্র। পরিশেষে বলা যায়, আরোহের বিশেষ রূপ হিসেবে পূর্ণাঙ্গ আরোহে সব দৃষ্টান্ত গননা করা হয়। তাই এতে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। তাই এই আরোহ পদ্ধতিটি সন্তোষজনক নয়।
HSCLogic 2nd Paperঢাকা ইমপিরিয়াল কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।