শেয়ারFacebookWhatsApp

সাদৃশ্যমূলক অনুমান কী?

উত্তর: দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলে সাদৃশ্যমূলক অনুমান।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সাদৃশ্যমূলক অনুমান কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বাংলার শিক্ষক হন জ্ঞানী। রসায়ন বিদ্যার শিক্ষক হন জ্ঞানী।দর্শনের শিক্ষক হন জ্ঞানী।অতএব, সকল শিক্ষক হন জ্ঞানী।দৃশ্যকল্প-২: আমি এ যাবত যত বক দেখেছি, তাদের সবই সাদা। অতএব, সকল বক হয় সাদা।

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025

উত্তর

দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলে সাদৃশ্যমূলক অনুমান।

উত্তর

আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ, এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে বা কিছু থেকে সমগ্রে গমন করা হয়। যে বৈশিষ্ট্য বা যার ওপর ভিত্তি করে আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে বা কিছু থেকে সমগ্রে গমন করা হয় সেটি হলো আরোহমূলক লম্ফ। যেহেতু আরোহমূলক লম্ফ ছাড়া আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা যায় না। তাই আরোহাত্মক লম্ফকে আরোহ অনুমানের প্রাণ বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে।যে প্রকৃত আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এই প্রকার আরোহ প্রকৃত আরোহ বিধায় এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। বৈজ্ঞানিক আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এখানে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্তসমূহ পরীক্ষা করে অপ্রাসঙ্গিক বিষয়গুলো বর্জন করা হয়। আর কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত বিধায় বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বাংলা, রসায়ন, দর্শন শিক্ষকের জ্ঞানের বিষয়টি প্রত্যক্ষ করে 'সকল শিক্ষক হয় জ্ঞানী' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা, করা হয়েছে। এখানে শিক্ষক ও জ্ঞানী হওয়ার মধ্যে একটি আবশ্যিক সম্পর্ক রয়েছে। তাই 'দৃশ্যকল্প-১' এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-২ অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে ইঙ্গিত করেছে। কেননা, এখানে কেবল অনুকূল অভিজ্ঞতার উপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অপ্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে দ্বিতীয়টি হলো অবৈজ্ঞানিক আরোহ। এখানে সিদ্ধান্তের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিদ্যমান থাকে কিন্তু কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। অনুকূল অভিজ্ঞতা এখানে সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করে। কেননা অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে প্রতিকূল দৃষ্টান্ত বিবেচনা করা হয় না। তাই বলা যায়, যে অপ্রকৃত আরোহে প্রতিকূল দৃষ্টান্তবিহীন অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত নয় বিধায় এর সিদ্ধান্ত সম্ভাব্য হয়। আর কোনো কোনো ক্ষেত্রে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে থাকে। কেননা কোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা হয়ে যায়।উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে সাদা বক দেখে 'সকল বক হয় সাদা' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। বস্তুত সাদা বক ছাড়াও পৃথিবীতে আরও বিভিন্ন রঙের বক রয়েছে। যা দৃশ্যকল্প-২ এ বর্ণিত অনুমানে বিবেচনা করা হয়নি। তাই এটি একটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-১ এ শুধু অনুকূল দৃষ্টান্তের আলোকেই বলা হয়েছে 'বক হয় সাদা'। এ কারণেই এই দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহ হিসেবে পরিগণিত।
HSCLogic 2nd Paperসরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।