উদ্দীপকে জয়ার বক্তব্য পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করেছে।যে আরোহ অনুমানে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। এই আরোহে প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন- একটি বাগানের ৫০টি গাছ পর্যাবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, বাগানের সব গাছই লিচুর। এভাবে পূর্ণাঙ্গ আরোহে কোনো একটি বিষয়ের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পৃথক পৃথকভাবে পরীক্ষা করা হয়।উদ্দীপকে দেখা যায়, জয়া একটি ঝুড়ির প্রতিটি আম পরীক্ষা করে বললো, ঐ ঝুড়ির সবগুলো আমই হিমসাগর। অর্থাৎ সে প্রতিটি আম পরীক্ষা বা যাচাই করে এই বক্তব্য দিয়েছে। এ কারণে বলা যায়, জয়ার বক্তব্য পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।