যুক্তিসাম্যমূলক আরোহ প্রকৃত আরোহ নয় কেন?
উত্তর: আরোহমূলক লম্ফ না থাকার কারণে যুক্তিসাম্যমূলক আরোহ প্রকৃত আরোহ নয়। যে যুক্তির সাহায্যে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তির সাহায্যে সমজাতীয় অন্যান্য ঘটনাকেও প্রমাণ করা যায়- এ নীতির ওপর নির্ভর করে যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে যুক্তিসাম্যমূলক আরোহ বলে। যুক্তিসাম্যমূলক আরোহকে স্বাভাবিক আরোহ বলে মনে হলেও এতে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। কারণ এ পদ্ধতিটিতে বিশেষ কয়েকটি দৃষ্টান্ত নিরীক্ষণের পরিবর্তে সমতা নীতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্ত গ্রহণের সময় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির সাহায্য নেওয়া হয় না। এসব কারণে যুক্তিসাম্যমূলক আরোহ প্রকৃত আরোহ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তিসাম্যমূলক আরোহ প্রকৃত আরোহ নয় কেন?
উত্তর