শেয়ারFacebookWhatsApp

'বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়'- কেন?

উত্তর: যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এই প্রকার আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এখানে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্তসমূহ পরীক্ষা করে অপ্রাসঙ্গিক বিষয়গুলো বর্জন করা হয়। এছাড়া কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

'বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়'- কেন?

Jessore · 2025

উত্তর

আরোহাত্মক উল্লম্ফন বলতে আরোহের মৌলিক বৈশিষ্ট্যকে বোঝায়, যার মাধ্যমে আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়।

উত্তর

যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এই প্রকার আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এখানে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্তসমূহ পরীক্ষা করে অপ্রাসঙ্গিক বিষয়গুলো বর্জন করা হয়। এছাড়া কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।

উত্তর

উদ্দীপকের 'খ' এ আরোহাত্মক উল্লম্ফনের অনুপস্থিতি উল্লেখ করা হয়েছে। এটি আরোহের প্রকারভেদ অপ্রকৃত আরোহের অন্যতম বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। তাই 'খ'-এর বিষয়টি একটি অপ্রকৃত আরোহ। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্ক- এ দুটি অনুমানের ওপর আরোহ অনুমান প্রতিষ্ঠিত। অর্থাৎ আরোহ অনুমানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সে সিদ্ধান্ত অনুমান করা হয়। এক্ষেত্রে জানা থেকে অজানায়, জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়। আরোহ অনুমানে যে প্রক্রিয়ায় জ্ঞাত থেকে অজ্ঞাতে অথবা বিশেষ থেকে সার্বিকে পদার্পণ করা হয় তাকে আরোহাত্মক উল্লম্ফন বলে। আরোহাত্মক উল্লম্ফন হচ্ছে আরোহের প্রাণ। তাই যে আরোহ অনুমানে আরোহাত্মক উল্লম্ফন অনুপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলা যায় না। আরও স্পষ্টভাবে বলা যায়, যে অনুমান বা যুক্তিপদ্ধতি আপাতদৃষ্টিতে অনেকটা আরোহের মতো কিন্তু আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে এ অনুমানে আরোহাত্মক লম্ফ উপস্থিত থাকে না তাকে অপ্রকৃত আরোহ অনুমান বলে। উদ্দীপকের 'খ' চিহ্নে আরোহাত্মক উল্লম্ফনের অনুপস্থিতি উল্লেখ রয়েছে। যেহেতু 'খ' চিহ্নে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন অনুপস্থিত, তাই 'খ' চিহ্নে অপ্রকৃত আরোহ নির্দেশ করেছে। অপ্রকৃত আরোহকে তথাকথিত আরোহও বলা হয়। সুতরাং যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন উপস্থিত থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

উদ্দীপকে 'ক'-এর উল্লিখিত বিষয়টির মাধ্যমে প্রকৃত আরোহকে নির্দেশ করে। কেননা একমাত্র প্রকৃত আরোহে আরোহাত্মক উল্লম্ফনের উপস্থিতি লক্ষ করা যায়। প্রকৃত আরোহের প্রকারভেদ বিশ্লেষণ নিচে করা হলো- যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন উপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলে। প্রকৃত আরোহ জানা থেকে অজানায়, জ্ঞাত থেকে অজ্ঞাতে ও বিশেষ থেকে সার্বিকে উত্তরণের একটি প্রক্রিয়া। তাই এ আরোহ অনুমানে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানে আরোহাত্মক উল্লম্ফনের উপস্থিতি দেখানো হয়েছে। ফলে উদ্দীপকের 'ক' স্থানে আরোহের প্রকারভেদ প্রকৃত আরোহ নির্দেশিত হয়েছে। প্রকৃত আরোহ তিন প্রকার। যথা- ১. বৈজ্ঞানিক আরোহ: যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করে বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন- রহিম, করিম, কামাল, জামাল ইত্যাদি মানুষের মৃত্যুকে পর্যবেক্ষণ করে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয় যে সকল মানুষ মরণশীল। ২. অবৈজ্ঞানিক আরোহ কোনো প্রকার কার্যকারণ সম্পর্কের তোয়াক্কা না করে কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর ভিত্তি করে অবাধ অভিজ্ঞতার মাধ্যমে যে সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন-কতিপয় দৃষ্টান্তে সাদা ফুলের মাঝে গন্ধের অনুপস্থিতি লক্ষ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় "সব সাদা ফুল গন্ধহীন।" ৩. সাদৃশ্যানুমান: দুটি বস্তুর মাঝে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে অনুমান করা যায়, তাদের একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও ওই বিশেষ গুণের অধিকারী হবে, এরূপ অনুমানকে সাদৃশ্যানুমান বলে। যেমন- মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম-বৃদ্ধি, বংশবৃদ্ধি এসব বৈশিষ্ট্যে সাদৃশ্য রয়েছে-মানুষের বুদ্ধি আছে। অতএব, গাছপালারও বুদ্ধি আছে।
HSCLogic 2nd PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।