শেয়ারFacebookWhatsApp

আরোহ অনুমান কাকে বলে?

উত্তর: বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়াকে আরোহ বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

আরোহ অনুমান কাকে বলে?

উদ্দীপক

যুক্তি-১:সক্রেটিস হয় বুদ্ধিজীবী।প্লেটো হয় বুদ্ধিজীবী।অ্যারিস্টটল হয় বুদ্ধিজীবী।সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল হয় দার্শনিক।অতএব, সকল দার্শনিক হয় বুদ্ধিজীবী। যুক্তি-২: আমি এ পর্যন্ত যত পাখি দেখেছি তারা সবাই উড়তে পারে।অতএব, সকল পাখি উড়তে পারে।

Jessore · 2025

উত্তর

বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়াকে আরোহ বলে।

উত্তর

সাদৃশ্যমূলক অনুমানে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এই প্রকার আরোহে দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য দেখে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। এখানে আরোহাত্মক লম্ফ বিদ্যমান থাকে বিধায় জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। যেহেতু সাদৃশ্যানুমানে আরোহাত্মক লম্ফ বিদ্যমান থাকে, তাই সাদৃশ্যানুমানকে প্রকৃত আরোহ অনুমান বলা হয়।

উত্তর

উদ্দীপকের যুক্তি-১ এ নির্দেশিত আরোহটি বৈজ্ঞানিক আরোহ। কেননা এখানে কার্যকারণ নীতির ওপর ভিত্তি করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক বাক্য স্থাপন করা হয়েছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে যে আরোহ অনুমান বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই এর সিদ্ধান্ত নিশ্চিত হয়। বৈজ্ঞানিক আরোহ অনুমান সত্য প্রতিষ্ঠার জন্য গৃহীত সিদ্ধান্তের মানের ওপর গুরুত্ব প্রদান করে। বৈজ্ঞানিক আরোহ অনুমান প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ উপস্থিত। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে, সামান্য থেকে সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়। যার ফলে এখানে নতুন জ্ঞানের সন্ধান মিলে। এ আরোহে সিদ্ধান্তটি সবসময় সার্বিক বাক্য হয়, যা কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। যেমন- সক্রেটিস হয় বুদ্ধিজীবী। প্লেটো হয় বুদ্ধিজীবী। অ্যারিস্টটল হয় বুদ্ধিজীবী। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল হয় দার্শনিক। অতএব, সকল দার্শনিক হয় বুদ্ধিজীবী। উদাহরণটিতে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ দার্শনিকদের বুদ্ধিজীবী দেখে সিদ্ধান্ত নেওয়া হলো যে, সকল দার্শনিক হয় বুদ্ধিজীবী। এখানে দার্শনিকের সাথে বুদ্ধিজীবীর কার্যকারণ সম্পর্ক স্থাপিত হয়েছে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই উদাহরণটি বৈজ্ঞানিক আরোহের একটি অন্যতম দৃষ্টান্ত। আলোচ্য উদ্দীপকের যুক্তি-১ এ বৈজ্ঞানিক আরোহ প্রক্রিয়ার মতো একটি প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এটি বৈজ্ঞানকি আরোহ।

উত্তর

উদ্দীপকের যুক্তি-২ এ অবৈজ্ঞানিক আরোহ প্রতিফলিত হয়েছে। কারণ এখানে কোনো কার্যকারণ সম্পর্ক ছাড়া কেবল অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। যুক্তি-২ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করায় অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। যে আরোহ প্রক্রিয়ার কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধু অবাধ ও ব্যতিক্রমহীন অভিজ্ঞতার ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। এ ধরনের আরোহের মূলকথা হলো- এক ধরনের ঘটনা সবসময় ঘটতে দেখা যায়, এর বিপরীত বা ব্যতিক্রম কোনো ঘটনা কখনো চোখে পড়েনি। সুতরাং একই ঘটনা বারবার ঘটায়। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহ কেবল অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা বিরাজ করে। যার কারণে একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলেও সমগ্র সিদ্ধান্ত ভ্রান্ত বলে প্রমাণিত হয়।উদ্দীপকে এ পর্যন্ত যত পাখি দেখেছে তারা সবাই উড়তে পারে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সকল পাখি উড়তে পারে। এখানে পাখি উড়তে পারার অভিজ্ঞতা ছিল অবাধ ও ব্যতিক্রমহীন। তাই এটি অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহে কোনো কার্যকারণ সম্পর্ক ছাড়া সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর সিদ্ধান্ত নিশ্চিত না হয়ে সম্ভাব্য হয়ে থাকে। এদিক থেকে বিচার করলে অবৈজ্ঞানিক আরোহ যথার্থ আরোহ নয়। তবে আরোহ অনুমানে এর গুরুত্ব অপরিসীম।
HSCLogic 2nd PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

আরোহ অনুমান কাকে বলে? | Prosthuti