শেয়ারFacebookWhatsApp

সাধু-সাদৃশ্যানুমান কী?

উত্তর: যে সাদৃশ্যানুমানে মৌলিক, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সাধু-সাদৃশ্যানুমান কী?

উদ্দীপক

একটি বাক্সের ১৫টি মিষ্টির সবগুলোই একটা একটা করে খাওয়ার পর রাইমা বলল যে, প্রতিটি মিষ্টিই সুস্বাদু। অতএব, এ বাক্সের সকল মিষ্টিই সুস্বাদু।

Chittagong · 2025

উত্তর

যে সাদৃশ্যানুমানে মৌলিক, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে।

উত্তর

কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার জন্য অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত নিরীক্ষণ করতে হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, প্রতিকূল দৃষ্টান্ত নিরীক্ষণ না করে কেবল অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অথচ কোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা প্রমাণিত হয় এবং বাতিল হয়ে যায়। এরূপ ভ্রান্ত সিদ্ধান্তকে অবৈধ সামান্যীকরণ অনুপপত্তি বলে।

উত্তর

উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত রয়েছে। কেননা পূর্ণাঙ্গ আরোহে যেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, এখানে সেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অপ্রকৃত আরোহের প্রথম শ্রেণিবিভাগ হলো পূর্ণাঙ্গ আরোহ। এই প্রকার আরোহ অপ্রকৃত আরোহ বিধায় এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। এখানে কতকগুলো দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। উদ্দীপকে একটি বাক্সের সব মিষ্টি পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে। তাই উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। এ প্রকার আরোহের সিদ্ধান্তটিতে অনুমানের তেমন কোনো সুযোগ থাকে না। এখানে জ্ঞাত বিষয়কেই সিদ্ধান্ত আকারে প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ আরোহের প্রকৃতি এমন যে, এটি কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তবে এই প্রকার আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত বিষয়টি পূর্ণাঙ্গ আরোহ। পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের বিস্তর পার্থক্য রয়েছে। নিচে পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. পূর্ণাঙ্গ আরোহ অনুমানে আরোহাত্মক লম্ফ অনুপস্থিত থাকে। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ অনুমান প্রক্রিয়ায় আরোহাত্মক লম্ফ উপস্থিত থাকে। ২. পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটিকে আপাতদৃষ্টিতে সার্বিক বাক্য মনে হলেও এটি যথার্থ সার্বিক বাক্য নয়। অপরদিকে, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। ৩. পূর্ণাঙ্গ আরোহ অনুমানের অন্তর্ভুক্ত সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। অন্যদিকে, বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গৃহীত হয়। ৪. পূর্ণাঙ্গ আরোহ অনুমান কোনো সংশ্লেষক বাক্য স্থাপন করতে পারে না। যার কারণে সিদ্ধান্তটি অনুমান হিসেবে নতুন কোনো তথ্য সরবরাহ করে না। কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। ৫. পূর্ণাঙ্গ আরোহ অনুমান প্রক্রিয়ায় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির খুবই অস্পষ্ট প্রয়োগ থাকে। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিনির্ভর। ৬. পূর্ণাঙ্গ আরোহ অনুমানে কোনোরকম কার্যকারণ সম্পর্কের উপস্থিতি থাকে না। কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কার্যকারণ নীতির ওপর নির্ভরশীল।
HSCLogic 2nd PaperChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।