শেয়ারFacebookWhatsApp

আরোহ কত প্রকার?

উত্তর: আরোহ দুই প্রকার- প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

আরোহ কত প্রকার?

উদ্দীপক

ধারণা-১: দুইজন রোগীর একই রকম লক্ষণ। অর্থাৎ উভয়েরই জ্বর, শরীরে ব্যথা, বমি বমি ভাব, নিম্ন রক্তচাপ। ইতোমধ্যে পরীক্ষা করে জানা গেল, একজনের ডেঙ্গুজ্বর হয়েছে। ডাক্তার ধারণা করলেন, অপরজনেরও ডেঙ্গুজ্বর হবে। ধারণা-২: ডাক্তারের মতো রোবটও জটিল অপারেশন করতে পারে। ডাক্তারের নিজের বুদ্ধি আছে। অতএব, রোবটেরও নিজের বুদ্ধি আছে।

Mymensingh · 2025

উত্তর

আরোহ দুই প্রকার- প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ।

উত্তর

সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের ভিত্তি সাদৃশ্য বা মিল। এ প্রকার আরোহে দুটি ক্ষেত্রে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হলেও কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। যেহেতু সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না, তাই সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের ধারণা-১ এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমানে প্রকাশ পেয়েছে। কেননা এখানে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের ভিত্তি সাদৃশ্যমান বা মিল। সাদৃশ্যানুমান দুই প্রকার। যার একটি সাধু সাদৃশ্যানুমান অপরটি অসাধু সাদৃশ্যানুমান। যে সাদৃশ্যানুমানে মৌলিক, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। সাদৃশ্যানুমানে যেহেতু মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাই এই প্রকার সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে। এখানে কার্যকারণ সম্পর্ক থাকে না কিন্তু কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে সাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে বৈসাদৃশ্য বা অজ্ঞত বিষয়ের চেয়ে সাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা বেশি থাকে, তাই এর অনুমিত সিদ্ধান্ত অধিক সম্ভাব্য। উদ্দীপকের ধারণা-১ এ দুইজন রোগীর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ, মৌলিক ও প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার হয়েছে যে, একজন রোগীর ক্ষেত্রে যা সত্য অন্যজন রোগীর ক্ষেত্রেও তা সত্য হবে। এসব সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার কারণে এর অনুমানটি সত্য হওয়ার সম্ভাবনা বেশি। তাই ধারণা-১ এ সাধু সাদৃশ্যানুমান প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকের ধারণা-১ এ সাধু সাদৃশ্যানুমান ও ধারণা-২ এ অসাধু সাদৃশ্যানুমান প্রকাশ পেয়েছে। কেননা এদের একটিতে গুরুত্বপূর্ণ মৌলিক ও প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। আর অন্যটিতে অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। এদের মধ্যে ধারণা-১ এর অনুমানটি সাধু সাদৃশ্যমান হওয়ায় সাধু সাদৃশ্যানুমান তুলনামূলকভাবে অধিক গ্রহণযোগ্য। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. যে সাদৃশ্যানুমানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। অপরপক্ষে, যে সাদৃশ্যানুমানে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয়ের সাদৃশ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। ২. সাধু সাদৃশ্যানুমানে বৈসাদৃশ্যের চেয়ে সাদৃশ্যের সংখ্যা বেশি থাকে। অর্থাৎ সাধু সাদৃশ্যানুমানে যে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেখানে সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্যের সংখ্যা কম হয়। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি হয়ে থাকে। ৩. সাধু সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্কের একটি সম্ভাবনা থাকে। কারণ এখানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্যগুলো অনেক সময় আবশ্যিক সম্পর্কে সম্পর্কযুক্ত হতে পারে। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্কের কোনো সম্ভাবনা থাকে না। কেননা কোনো অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয় কার্যকারণ সম্পর্কে সম্পর্কযুক্ত হতে পারে না। ৪. সাধু সাদৃশ্যমূলক অনুমানের বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিধায় এর সিদ্ধান্ত অধিক সম্ভাব্য এমনকি নিশ্চিতও হতে পারে। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিধায় এ প্রকার সাদৃশ্যানুমান একটি ভ্রান্ত প্রক্রিয়া। পরিশেষে বলা যায়, সাধু ও অসাধু সাদৃশ্যানুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার সাদৃশ্যানুমানের মধ্যে সাধু সাদৃশ্যানুমানে অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তাই সাধু সাদৃশ্যানুমানই বেশি গুরুত্বপূর্ণ।
HSCLogic 2nd PaperMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।