অবৈজ্ঞানিক আরোহকে সাধারণ লোকের আরোহ বলা হয় কেন?
উত্তর: কর্মধারণ সম্পর্কের ওপর নির্ভর না করে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়া তাই অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহে কেবলমাত্র অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় কোনো প্রতিকূল দৃষ্টান্তের তোয়াক্কা করা হয় না। যার ফলে এই প্রকার আরাহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। কার্যকারণ সম্পর্ক বা বিজ্ঞানভিত্তিক কোনো সম্পর্ক না থাকার কারণে যে কেউ এ অনুমান করতে পারে। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের জন্য আলাদা কোনো জ্ঞানেরও প্রয়োজন হয় না। তাই সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে এই প্রকার আরোহ বেশি ব্যবহার করে। তাই অবৈজ্ঞানিক আরোহকে সাধারণ লোকের আরোহ বলা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
অবৈজ্ঞানিক আরোহকে সাধারণ লোকের আরোহ বলা হয় কেন?
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর