দৃশ্যকল্প ১ ও দৃশ্যকল্প ২-এর মধ্যস্থিত পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২-এর মাধ্যমে যথাক্রমে অসাধু সাদৃশ্যামান ও সাধু সাদৃশ্যানুমানের প্রতিফলন ঘটেছে। আর এই দুই প্রকার সাদৃশ্যানুমানের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো -দৃশ্যকল্প-১-এর মাধ্যমে অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা, অসাধু সাদৃশ্যানুমানে যেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এখানে সেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। যে সাদৃশ্যানুমানে অমৌলিক বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এখানে বাহ্যিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয় বিধায় সিদ্ধান্ত উদ্ভট হয়ে থাকে। এই প্রকার সাদৃশ্যানুমানে অজ্ঞাত বিষয় এবং বৈসাদৃশ্য বেশি থাকে। এটি প্রকৃত আরোহ অনুমানের অন্তর্ভুক্ত হলেও এ প্রক্রিয়া বিজ্ঞানসম্মত নয়। তাই অসাধু সাদৃশ্যানুমান বৈজ্ঞানিক অনুসন্ধানের কোনো পথনির্দেশ করে না। অন্যদিকে, দৃশ্যকল্প-২-এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা সাধু সাদৃশ্যানুমানে যে প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এখানে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সাধু সাদৃশ্যানুমানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য বিবেচনা করা হয়। এ অনুমানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা না হলেও কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে। তাই এই প্রকার সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সম্ভাব্য, এমনকি নিশ্চিতও হতে পারে। সাধু সাদৃশ্যানুমান একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। তাই সাধু সাদৃশ্যানুমান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প ১ ও দৃশ্যকল্প ২-এর মধ্যস্থিত পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর