উদ্দীপকে প্রতিফলিত অনুমানটি কোন আরোহ?
উত্তর: উদ্দীপকটিতে অপ্রকৃত আরোহের প্রকারভেদ পূর্ণাঙ্গ আরোহ প্রতিফলিত হয়েছে। বর্ণনা করা হলো-কেননা পূর্ণাঙ্গ আরোহে যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সফিক সাহেব সেভাবে বক্তব্য প্রদান করেছে। অপ্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো পূর্ণাঙ্গ আরোহ। এ প্রকার আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করা হয়। তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে আরোহের প্রধান বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না। এই প্রকার আরোহে সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এটি কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। পূর্ণাঙ্গ আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো পরীক্ষা করা হয়।তেমনি উদ্দীপকের সফিক সাহেব একটি ঝুড়ির সবগুলো আপেল একটি একটি করে প্রত্যক্ষ করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ সফিক সাহেব পূর্ণাঙ্গ আরোহের প্রক্রিয়া অনুসরণ করেছে। তাই বলা যায়, উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহ প্রতিফলিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত অনুমানটি কোন আরোহ?
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর