শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প ১-এ সংঘটিত অনুপপত্তিটি নির্ণয় কর।

উত্তর: দৃশ্যকল্প-১-এ সংঘটিত অনুপপত্তিটি হলো অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি। নিচে তা নির্ণয় করা হলো-সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠার ভিত্তি হলো সাদৃশ্য। এখানে দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। আর যখন দুটি বস্তুর মধ্যে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে নতুন কোনো বিষয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তখন সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের এই ত্রুটিকে অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি বলে। মূলত অপ্রাসঙ্গিক, বাহ্যিক ও অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠার কারণে এ প্রকার অনুপপত্তি ঘটে থাকে। যেমন- পাখির মতো, ছাগল ডাকে, উড়ে , খাবার খায় । পাখি উড়তে পারে। অতএব, ছাগলও উড়তে পারে। এভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ ঝলক ও পুলকের যেসব বিষয়ে সাদৃশ্য লক্ষ করা হয়েছে সেগুলো অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক। তাই বলা যায় দৃশ্যকল্প-১-এ অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প ১-এ সংঘটিত অনুপপত্তিটি নির্ণয় কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ঝলক ও পুলক দুই বন্ধু। তারা একই গ্রামে থাকে, একই স্কুলে পড়ে। উভয়েই ভালো ক্রিকেট খেলোয়াড়। ঝলক পদার্থবিজ্ঞান অলিম্পিয়ার্ডে প্রথম হয়েছে। অতএব পুলকও পদার্থবিজ্ঞান অলিম্পিয়ার্ডে প্রথম হবে।দৃশ্যকল্প-২: গণি মিয়া ও সফি মিয়া গ্রামে কৃষিকাজ করে। উভয়েই আধুনিক কৃষি পদ্ধতিতে চাষ করে, শস্যাদির রোগ সম্পর্কে জানে এবং নিরাময়ের জন্য উপযুক্ত কীটনাশক ব্যবহার করে। গত বছরে তারা ধান উৎপাদন প্রতিযোগিতায় প্রথম হয়েছে। গণি মিয়া কৃষি বিষয়ে অভিজ্ঞ। অতএব সফি মিয়াও কৃষি বিষয়ে অভিজ্ঞ হবে।

Jessore · 2021

উত্তর

যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে তাকে প্রকৃত আরোহ বলে।

উত্তর

সাদৃশ্যানুমানে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। এই প্রকার আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না। যেহেতু কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না, তাই সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সম্ভাব্য।

উত্তর

দৃশ্যকল্প-১-এ সংঘটিত অনুপপত্তিটি হলো অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি। নিচে তা নির্ণয় করা হলো-সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠার ভিত্তি হলো সাদৃশ্য। এখানে দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়। আর যখন দুটি বস্তুর মধ্যে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে নতুন কোনো বিষয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তখন সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের এই ত্রুটিকে অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি বলে। মূলত অপ্রাসঙ্গিক, বাহ্যিক ও অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠার কারণে এ প্রকার অনুপপত্তি ঘটে থাকে। যেমন- পাখির মতো, ছাগল ডাকে, উড়ে , খাবার খায় । পাখি উড়তে পারে। অতএব, ছাগলও উড়তে পারে। এভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ ঝলক ও পুলকের যেসব বিষয়ে সাদৃশ্য লক্ষ করা হয়েছে সেগুলো অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক। তাই বলা যায় দৃশ্যকল্প-১-এ অসাধু সাদৃশ্যমূলক অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২-এর মাধ্যমে যথাক্রমে অসাধু সাদৃশ্যামান ও সাধু সাদৃশ্যানুমানের প্রতিফলন ঘটেছে। আর এই দুই প্রকার সাদৃশ্যানুমানের মধ্যে বিভিন্ন দিক থেকে পার্থক্য রয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো -দৃশ্যকল্প-১-এর মাধ্যমে অসাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা, অসাধু সাদৃশ্যানুমানে যেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এখানে সেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। যে সাদৃশ্যানুমানে অমৌলিক বাহ্যিক ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এখানে বাহ্যিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয় বিধায় সিদ্ধান্ত উদ্ভট হয়ে থাকে। এই প্রকার সাদৃশ্যানুমানে অজ্ঞাত বিষয় এবং বৈসাদৃশ্য বেশি থাকে। এটি প্রকৃত আরোহ অনুমানের অন্তর্ভুক্ত হলেও এ প্রক্রিয়া বিজ্ঞানসম্মত নয়। তাই অসাধু সাদৃশ্যানুমান বৈজ্ঞানিক অনুসন্ধানের কোনো পথনির্দেশ করে না। অন্যদিকে, দৃশ্যকল্প-২-এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা সাধু সাদৃশ্যানুমানে যে প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এখানে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সাধু সাদৃশ্যানুমানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য বিবেচনা করা হয়। এ অনুমানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা না হলেও কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে। তাই এই প্রকার সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সম্ভাব্য, এমনকি নিশ্চিতও হতে পারে। সাধু সাদৃশ্যানুমান একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। তাই সাধু সাদৃশ্যানুমান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।