উদ্দীপকে B ও C দিয়ে কী নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে B ও C দিয়ে যথাক্রমে প্রকৃত ও অপ্রকৃত আরোহকে নির্দেশ করা হয়েছে।উদ্দীপকে A চিহ্নিত অংশকে B ও C অংশে বিভক্ত করা হয়েছে। এখানে A আরোহ অনুমান হলে B হবে প্রকৃত আরোহ এবং C হবে অপ্রকৃত আরোহ। কারণ আরোহমূলক লম্ফের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে আরোহ অনুমানকে প্রকৃত ও অপ্রকৃত আরোহে বিভক্ত করা হয়।প্রকৃত আরোহ হলো একটি বৌদ্ধিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আরোহমূলক লক্ষের সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। যেমন- ঢাকার কাক হয় কালো, রাজশাহীর কাক হয় কালো, খুলনার কাক হয় কালো, অতএব বাংলাদেশের সকল কাক হয় কালো। এখানে আরোহমূলক লম্ফের সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এটি প্রকৃত আরোহের দৃষ্টান্ত। অন্যদিকে, যে অনুমান প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে তাকে অপ্রকৃত আরোহ বলে। যেমন- একটি ঝুড়িতে পাঁচটি আম আছে। প্রতিটি আমের স্বাদ পরীক্ষা করে বলা হলো, সকল আম হয় মিষ্টি। আরোহমূলক লম্ফ না থাকার কারণে এই দৃষ্টান্তটি অপ্রকৃত আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই উদ্দীপকে B ও C দিয়ে প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহকে বোঝায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে B ও C দিয়ে কী নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা করো।
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর