উদ্দীপকে যে অনুমান প্রতিফলিত হয়েছে তা কি যথার্থ অনুমান? তোমার উত্তরের সপক্ষে যুক্তি খণ্ডন কর।
উত্তর: উদ্দীপকটিতে পূর্ণাঙ্গ আরোহ প্রতিফলিত হয়েছে। যা যথার্থ অনুমান না।নিচে উত্তরের সপক্ষে যুক্তি খন্ডন করা হলো-আর বিভিন্ন দিক থেকে বিচার করলে পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়। উদ্দীপকের সফিক সাহেব একটি ঝুড়ির সবগুলো আপেল একটি একটি করে প্রত্যক্ষ করার পর সিদ্ধান্ত গ্রহণ করেছে। পূর্ণাঙ্গ আরোহেও সীমিত সংখ্যক দৃষ্টান্তের সবগুলো প্রত্যক্ষ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে। পূর্ণাঙ্গ আরোহের মধ্যে আরোহের প্রধান বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। এ কারণে এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে। গমন করা হয় না। যেহেতু পূর্ণাঙ্গ আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয় না, তাই পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তে নতুন কোনো তথ্য প্রকাশিত হয় না। পূর্ণাঙ্গ আরোহ যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে সেটিকে যথার্থ অর্থে সার্বিক সংশ্লেষক বলা যায় না। এছাড়া পূর্ণাঙ্গ আরোহ কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, বিভিন্ন দিক বিবেচনা করে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে অনুমান প্রতিফলিত হয়েছে তা কি যথার্থ অনুমান? তোমার উত্তর…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর