শেয়ারFacebookWhatsApp

দৃশ্যপট-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?

উত্তর: দৃশ্যকল্প-১-এ অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-কেননা যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে দৃশ্যকল্প-১-এ সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অবৈজ্ঞানিক আরোহে কেবল অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক দৃষ্টান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে প্রতিকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না। তাছাড়া অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না। ফলে যেকোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা বা ভ্রান্ত হয়ে যায়। এ অবস্থায় সিদ্ধান্তটি অবৈধ হয় বা অনুপপত্তির সৃষ্টি হয়। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের এই অনুপপত্তিকে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলে।তেমনি দৃশ্যকল্প-১-এ কেবল যেসব কুকুর প্রভুভক্ত সেসব কুকুরের অভিজ্ঞতার ভিত্তিতে সামগ্রিকভাবে সকল কুকুর সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর মাধ্যমে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যপট-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : আমার জীবন অভিজ্ঞতায় আমি যত কুকুর দেখেছি তারা সব প্রভুভক্ত। অতএব সব কুকুর হয় প্রভুভক্ত।দৃশ্যকল্প ২ : সুমন টেলিভিশনে খবর শুনে জানতে পারল যে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সব জেলায় মানুষ 'xx^{\prime} নামক ভ্যাকসিন নিয়ে 'YY^{\prime} রোগ থেকে নিষ্কৃতি লাভ করেছে। অতএব সে তার বাবাকে বলল, বাংলাদেশের সব জেলার মানুষই 'xx^{\prime} নামক ভ্যাকসিন নিয়ে 'YY^{\prime} রোগ থেকে নিষ্কৃতি লাভ করেছে।

Jessore · 2021

উত্তর

যে আরোহ অনুমানে দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তাকে সাদৃশ্যমূলক অনুমান বলে।

উত্তর

আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ এখানে বিশেষ থেকে সার্বিকে কিছু থেকে সমগ্রে গমন করা হয়। আর আরোহের আকারগত দিক অর্থাৎ বিশেষ থেকে সমগ্র গমনে কার্যকারণ নীতি ভিত্তি হিসেবে কাজ করে। তাই কার্যকারণ নিয়মকে আরোহের আকারগত ভিত্তি বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১-এ অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-কেননা যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে দৃশ্যকল্প-১-এ সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অবৈজ্ঞানিক আরোহে কেবল অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক দৃষ্টান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে প্রতিকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না। তাছাড়া অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না। ফলে যেকোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা বা ভ্রান্ত হয়ে যায়। এ অবস্থায় সিদ্ধান্তটি অবৈধ হয় বা অনুপপত্তির সৃষ্টি হয়। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের এই অনুপপত্তিকে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি বলে।তেমনি দৃশ্যকল্প-১-এ কেবল যেসব কুকুর প্রভুভক্ত সেসব কুকুরের অভিজ্ঞতার ভিত্তিতে সামগ্রিকভাবে সকল কুকুর সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর মাধ্যমে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-২-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।সকল প্রকার আরোহের মধ্যে বৈজ্ঞানিক আরোহের মূল্য সর্বাধিক। প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো বৈজ্ঞানিক আরোহ। এ প্রকার আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম উভয়ই বর্তমান থাকে। তাই বলা যায়, যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এখানে কার্য ও কারণের মধ্যে যে আবশ্যিক সম্পর্ক সেটিরও উল্লেখ করা হয়। বৈজ্ঞানিক আরোহে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্ত পরীক্ষা করা হয় এবং অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দেওয়া হয়। তাই দেখা যাচ্ছে যে, বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে যা অন্য কোনো প্রকার আরোহের মধ্যে থাকে না। তাই বলা যায়, দৃশ্যকল্প-২-এর মাধ্যমে প্রতিফলিত আরোহের মূল্য সর্বাধিক।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।