আরোহের প্রকারভেদের আলোকে দৃশ্যকল্প-১ এর বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উত্তর: আরোহের প্রকারভেদের আলোকে 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। আরোহের প্রকারভেদের আলোকে নিচে এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো-বৈজ্ঞানিক আরোহে যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এখানে সেই প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 'দৃশ্যকল্প-১'-এর কয়েকটি ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নির্ণয় করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। কেননা যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোেহ বলে। বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের প্রধান বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। তাই এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। এখানে আরোহের আকারগত ভিত্তি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম উভয়ই বর্তমান থাকে। বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্তসমূহ পরীক্ষা করা হয়। এখানে ঘটনার প্রাসঙ্গিকতা বিচার করা হয় এবং অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেওয়া হয়। এছাড়া বৈজ্ঞানিক আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এই প্রকার আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তাই বৈজ্ঞানিক আরোহকে যথার্থ আরোহ বলা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
আরোহের প্রকারভেদের আলোকে দৃশ্যকল্প-১ এর বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর