শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে তাদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ পূর্ণাঙ্গ আরোহ এবং দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয় আরোহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো-পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহ উভয়ই বাস্তব ঘটনার পর্যবেক্ষণ ও নিরীক্ষণভিত্তিক অনুমান। উভয় অনুমানেই আশ্রয়বাক্যগুলো বিষয়ভিত্তিক ও বস্তুনিষ্ঠ। এরূপ সাদৃশ্যের পাশাপাশি আবার বিভিন্ন বৈসাদৃশ্যও পরিলক্ষিত হয়। বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। এ কারণে বৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকার জন্য পূর্ণাঙ্গ আরোহকে অপ্রকৃত আরোহ বলা হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মত। আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। এতে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঘটনাবলিকে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দুটি ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল নয়। এতে দৃষ্টান্ত গণনার মাধ্যমে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়।তাই বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের মধ্যে কিছু বিষয়ে সাদৃশ্য থাকলেও উভয়ই ভিন্ন আরোহ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে তাদের পারস্পরি…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সোহেল একটি পোলট্রি ফার্ম পরিদর্শনে এসে ফার্মের প্রত্যেকটি মুরগি পরীক্ষা করে দেখলো যে, সবগুলো মুরগিই ব্রয়লার জাতীয়। এ থেকে সে সিদ্ধান্ত নিলো যে, এই ফার্মের সবগুলো মুরগিই ব্রয়লার মুরগি।দৃশ্যকল্প-২: রহিম, করিম, জন, ফরিদসহ আরও কিছু মানুষের মৃত্যু দেখে আজাদ সিদ্ধান্ত নিলো যে, সকল মানুষ হয় মরণশীল।

Chittagong · 2021

উত্তর

সাদৃশ্যমূলক অনুমান, দুই প্রকার। যথা: সাধু সাদৃশ্যমূলক অনুমান ও অসাধু সাদৃশ্যমূলক অনুমান।

উত্তর

আরোহ অনুমানের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য। আরোহ অনুমানের আশ্রয়বাক্য হিসেবে যেসব যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় সেগুলো বিশেষ যুক্তিবাক্য। আর বিশেষ যুক্তিবাক্যগুলোর ওপর ভিত্তি করে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় সেটি সার্বিক যুক্তিবাক্য। তাই আরোহ অনুমানের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য।

উত্তর

দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে। কেননা বৈজ্ঞানিক আরোহে যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এখানে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো বৈজ্ঞানিক আরোহ। এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম উভয়ই বিদ্যমান থাকে। তাই বলা যায়, যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ অজাদ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই দৃশ্যকল্প-২-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহ বিধায় এখানে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। এ আরোহের সিদ্ধান্তে নতুনত্ব থাকে। এখানে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এই প্রকার আরোহে ঘটনার প্রাসঙ্গিকতা বিচার করা হয় এবং অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেওয়া হয়। এছাড়া কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে বিধায় বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয় যায়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ পূর্ণাঙ্গ আরোহ এবং দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয় আরোহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো-পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহ উভয়ই বাস্তব ঘটনার পর্যবেক্ষণ ও নিরীক্ষণভিত্তিক অনুমান। উভয় অনুমানেই আশ্রয়বাক্যগুলো বিষয়ভিত্তিক ও বস্তুনিষ্ঠ। এরূপ সাদৃশ্যের পাশাপাশি আবার বিভিন্ন বৈসাদৃশ্যও পরিলক্ষিত হয়। বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। এ কারণে বৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকার জন্য পূর্ণাঙ্গ আরোহকে অপ্রকৃত আরোহ বলা হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মত। আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। এতে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঘটনাবলিকে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দুটি ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল নয়। এতে দৃষ্টান্ত গণনার মাধ্যমে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়।তাই বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের মধ্যে কিছু বিষয়ে সাদৃশ্য থাকলেও উভয়ই ভিন্ন আরোহ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।