দৃশ্যকল্প-২ আরোহের কোন রূপকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-অবৈজ্ঞানিক আরোহে যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় দৃশ্যকল্প-২ এ সে প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে দ্বিতীয়টি হলো অবৈজ্ঞানিক আরোহ। এই প্রকার আরোহের কেবল অনুকূল অভিজ্ঞতাকে বিবেচনা করা হয়। প্রতিকূল দৃষ্টান্ত বিবেচনা করা হয় না। তাই বলা যায়, যে আরোহে অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। এই প্রকার আরোহে বিভিন্ন ঘটনার প্রাসঙ্গিকতা বিচার করে অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দেওয়া হয় না। এখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয় না। তাই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। কেননা কোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি ভ্রান্ত হয়ে যায়।তেমনি উদ্দীপকের 'দৃশ্যকল্প-২' এ দেখা যাচ্ছে যে, এখানে যেসব ফল পাকলে মিষ্টি হয় সেসব ফলে অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। যেমন ফল পাকার পরও মিষ্টি হয়নি। অর্থাৎ এখানে কেবল অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ আরোহের কোন রূপকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর