উদ্দীপকে বর্ণিত আরোহকে কি যথার্থ আরোহ বলা যায়? বিশ্লেষণ করো।
উত্তর: উল্লেখিত পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-প্রকৃত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। কারণ এই আরোহের প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্তকে যথার্থ অর্থে সার্বিক বলা যায় না। কারণ এর সিদ্ধান্ত কতকগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। যেমন: উদ্দীপকের জুম মিটিং এ প্রত্যেক শিক্ষক সম্পর্কে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, এই সিদ্ধান্ত প্রক্রিয়ায় জানা থেকে অজানায় গমন করা হয়নি বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উদ্দীপকের প্রকৃত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফের উপস্থিতি নেই। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল মনে করেন, পূর্ণাঙ্গ আরোহ নিছক জ্ঞাত ঘটনাবলির সংক্ষিপ্ত সমষ্টিকরণ। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ হলো অপ্রকৃত আরোহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আরোহকে কি যথার্থ আরোহ বলা যায়? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর