উদ্দীপকে মিতার সিদ্ধান্তে কোন আরোহ অনুমান প্রতিফলিত হয়েছে?
উত্তর: উদ্দীপকের মিতার সিদ্ধান্তে অবৈজ্ঞানিক আরোহ অনুমান প্রতিফলিত হয়েছে। ব্যাখ্যা করা হলো-প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে দ্বিতীয়টি হলো অবৈজ্ঞানিক আরোহ। এখানে সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুকূল অভিজ্ঞতা ভিত্তি হিসেবে কাজ করে। প্রতিকূল অভিজ্ঞতা অবৈজ্ঞানিক আরোহে বিবেচনা করা হয় না। তাই বলা যায়, যে আরোহে প্রতিকূল দৃষ্টান্তবিহীন বিশেষ বিশেষ অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। উদ্দীপকের মিতা এ পর্যন্ত যেসব মানুষের সংস্পর্শে এসেছে তারা সবাই উদারমনা। এর ভিত্তিতে মিতা সিদ্ধান্ত নিয়েছে যে, বিশ্বের সব মানুষ উদারমনা। এখানে দেখা যাচ্ছে যে, উদ্দীপকের মিতা কেবল অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই বলা যায় উদ্দীপকের মিতার সিদ্ধান্তের মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। অবৈজ্ঞানিক আরোহের মধ্যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিদ্যমান থাকে কিন্তু কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিতার সিদ্ধান্তে কোন আরোহ অনুমান প্রতিফলিত হয়েছে?
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর