শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটিতে অপ্রকৃত আরোহের কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে অপ্রকৃত আরোহের অন্যতম প্রকরণ পূর্ণাঙ্গ আরোহের রূপটি প্রতিফলিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় এবং যুক্তিবাক্য গঠন করা হয় এই আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্ত থাকে। সেসব দৃষ্টান্ত নিরীক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয়। সর্বোপরি এই আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়।তেমনি উদ্দীপকে উল্লেখিত একটি জুম (ZOOM) মিটিংয়ে ৩০ জন ব্যক্তি অংশগ্রহণ করেছেন। খোঁজ নিয়ে জানা যায় তারা প্রত্যেকেই স্কুলের শিক্ষক। সুতরাং জুম মিটিংয়ে অংশগ্রহণকারী সবাই স্কুলের শিক্ষক। এভাবে প্রতিটি দৃষ্টান্ত যাচাই বা গণনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার কারণেই উদ্দীপকটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকটিতে অপ্রকৃত আরোহের কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

একটি জুম (ZOOM) মিটিংয়ে ৩০ জন ব্যক্তি অংশগ্রহণ করেছেন। খোঁজ নিয়ে জানা গেলো তারা প্রত্যেকেই স্কুলের শিক্ষক। সুতরাং জুম, মিটিংয়ে অংশগ্রহণকারী সবাই স্কুলের শিক্ষক।

Sylhet · 2021

উত্তর

যে অনুমান পদ্ধতি আপাতদৃষ্টিতে আরোহের মতো, কিন্তু আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে এ অনুমানে আরোহাত্মক লম্ফ উপস্থিত থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

বৈজ্ঞানিক আরোহ সমগ্র বিষয়ে সম্পর্কে অনুমান করা হয় বলে এর সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য হয়। বৈজ্ঞানিক আরোহ যে যুক্তিবাক্যটি স্থাপন করে তা সব ক্ষেত্রেই একটি সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য নয়। একটি সার্বিক যুক্তিবাক্যে কোনো শ্রেণিভুক্ত অনির্দিষ্টসংখ্যক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। এই আরোহে আমরা কিছু মানুষের মৃত্যু দেখে সকল মানুষের মৃত্যু সম্বন্ধে অনুমান করি। অর্থাৎ, 'মরণশীলতা' গুণটিকে সমগ্র মানবজাতির ক্ষেত্রে স্বীকার করে 'সকল মানুষ হয় মরণশীল' এ সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করি।

উত্তর

উদ্দীপকে অপ্রকৃত আরোহের অন্যতম প্রকরণ পূর্ণাঙ্গ আরোহের রূপটি প্রতিফলিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় এবং যুক্তিবাক্য গঠন করা হয় এই আরোহে সীমিত সংখ্যক দৃষ্টান্ত থাকে। সেসব দৃষ্টান্ত নিরীক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয়। সর্বোপরি এই আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়।তেমনি উদ্দীপকে উল্লেখিত একটি জুম (ZOOM) মিটিংয়ে ৩০ জন ব্যক্তি অংশগ্রহণ করেছেন। খোঁজ নিয়ে জানা যায় তারা প্রত্যেকেই স্কুলের শিক্ষক। সুতরাং জুম মিটিংয়ে অংশগ্রহণকারী সবাই স্কুলের শিক্ষক। এভাবে প্রতিটি দৃষ্টান্ত যাচাই বা গণনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার কারণেই উদ্দীপকটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।

উত্তর

উল্লেখিত পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-প্রকৃত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। কারণ এই আরোহের প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্তকে যথার্থ অর্থে সার্বিক বলা যায় না। কারণ এর সিদ্ধান্ত কতকগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। যেমন: উদ্দীপকের জুম মিটিং এ প্রত্যেক শিক্ষক সম্পর্কে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, এই সিদ্ধান্ত প্রক্রিয়ায় জানা থেকে অজানায় গমন করা হয়নি বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উদ্দীপকের প্রকৃত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফের উপস্থিতি নেই। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ নয়। ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল মনে করেন, পূর্ণাঙ্গ আরোহ নিছক জ্ঞাত ঘটনাবলির সংক্ষিপ্ত সমষ্টিকরণ। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ হলো অপ্রকৃত আরোহ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকটিতে অপ্রকৃত আরোহের কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। | Prosthuti