শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মিনা ও রাজুর বক্তব্যের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের আলোকে মিনা ও রাজুর বক্তব্যে যথাক্রমে পূর্ণাঙ্গ আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের প্রকাশ ঘটেছে। নিচে পূর্ণাঙ্গ আরোহের সাথে অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য দেখানো হলো-পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। কেননা এতে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে সকল দৃষ্টান্ত পরীক্ষা করা হয়। তাই এটি অপ্রকৃত আরোহ। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। এ কারণে অবৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলা হয়। এ আরোহের সিদ্ধান্ত সবসময় সার্বিক যুক্তিবাক্য হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মত। আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। কেননা এ আরোহের সিদ্ধান্ত কিছু বিশিষ্ট দৃষ্টান্তের সমষ্টি মাত্র।পূর্ণাঙ্গ আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি নিয়মটি লক্ষ করা যায় না। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি নির্ভর। এ কারণে উদ্দীপকের রাজু ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেনে অনুমান করে, সারাদেশে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পরিশেষে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ে ভিন্ন যুক্তি প্রকরণ হলেও নিশ্চিত জ্ঞান অর্জনের ক্ষেত্রে উভয়ের গুরুত্ব রয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মিনা ও রাজুর বক্তব্যের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।

উদ্দীপক

মিনা একটি ঝুঁড়ির প্রত্যেকটি লিচু দেখে বলল যে, প্রত্যেকটি লিচুই লাল রংয়ের। অতএব, ঐ ঝুড়ির সকল লিচুই লাল রংয়ের। অন্যদিকে, রাজু টিভির খবর দেখে বলল, আজ ঢাকায় মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, চট্টগ্রাম ও রংপুরেও অনুষ্ঠিত হয়েছে, অতএব সারাদেশে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Rajshahi · 2019

উত্তর

যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তা-ই আরোহ।

উত্তর

যুক্তিবিদ মিল যে তিন প্রকার অপ্রকৃত আরোহের কথা বলেছেন তার সর্বশেষ রূপ হলো ঘটনা সংযোজন বা ঘটনা সংযোজক আরোহ। কতগুলো বিচ্ছিন্ন ঘটনাকে নিরীক্ষণ করার মাধ্যমে একটি সাধারণ ধারণায় উপনীত হওয়াকে বলে ঘটনা সংযোজন আরোহ। এ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে এটি অপ্রকৃত আরোহ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মিনার বক্তব্যে পূর্ণাঙ্গ আরোহের মিল রয়েছে। যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন- একটি ঝুড়িতে রাখা ১৫টি আঙ্গুরের স্বাদ পরীক্ষা করে বলা হলো, 'ঝুড়ির সকল আঙ্গুর হয় টক'। এই সার্বিক বাক্যটির সত্যতা পরীক্ষার জন্য স্বতন্ত্রভাবে প্রতিটি আঙ্গুর খেয়ে পরীক্ষা করা হয়েছে। এ কারণে এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।উদ্দীপকে উল্লিখিত ঘটনায় মিনা একটি ঝুড়ির প্রত্যেকটি লিচু দেখে বলে, প্রত্যেকটি লিচুই লাল রংয়ের। অতএব, ঐ ঝুড়ির সকল লিচুই লাল রংয়ের। তার এ বক্তব্য পূর্ণাঙ্গ আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ তাকে ঝুড়ির প্রত্যেকটি লিচু পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হয়েছে।

উত্তর

উদ্দীপকের আলোকে মিনা ও রাজুর বক্তব্যে যথাক্রমে পূর্ণাঙ্গ আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের প্রকাশ ঘটেছে। নিচে পূর্ণাঙ্গ আরোহের সাথে অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য দেখানো হলো-পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। কেননা এতে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে সকল দৃষ্টান্ত পরীক্ষা করা হয়। তাই এটি অপ্রকৃত আরোহ। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। এ কারণে অবৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলা হয়। এ আরোহের সিদ্ধান্ত সবসময় সার্বিক যুক্তিবাক্য হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মত। আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। কেননা এ আরোহের সিদ্ধান্ত কিছু বিশিষ্ট দৃষ্টান্তের সমষ্টি মাত্র।পূর্ণাঙ্গ আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি নিয়মটি লক্ষ করা যায় না। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি নির্ভর। এ কারণে উদ্দীপকের রাজু ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেনে অনুমান করে, সারাদেশে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পরিশেষে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ে ভিন্ন যুক্তি প্রকরণ হলেও নিশ্চিত জ্ঞান অর্জনের ক্ষেত্রে উভয়ের গুরুত্ব রয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।