দৃশ্যকল্প-২ এ কোন প্রকার আরোহের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ অবৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত করা হয়েছে।প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্ত বিহীন অভিজ্ঞতার ভিত্তিতে যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন: এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই স্বার্থপর। অতএব, সব মানুষ হয় স্বার্থপর। এখানে অনুকূল দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। দৃশ্যকল্প-২ এ বর্ণিত, 'এ যাবৎ যত টিয়া পাখি দেখেছি সবই সবুজ, অন্য রঙের কোনো টিয়া পাখি দেখিনি। সুতরাং সব টিয়া পাখি হয় সবুজ।' এই যুক্তি প্রক্রিয়ায় কেবল অনুকূল অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন প্রকার আরোহের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর