শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে পুলিশের সিদ্ধান্ত কোন আরোহকে ইঙ্গিত করে?

উত্তর: উদ্দীপকে পুলিশের সিদ্ধান্ত সাদৃশ্যানুমানকে ইঙ্গিত করে।দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে- এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন: পৃথিবী ও মঙ্গল গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যনুমানের মাধ্যমে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখানো হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় হোসেন আলী ও হিমু দেখতে প্রায় একই রকম। পুলিশ হিমুকে গ্রেফতার করতে গিয়ে হিমু মনে করে হোসেন আলীকে গ্রেফতার করে। অর্থাৎ পুলিশের কর্মকাণ্ড সাদৃশ্যের ভিত্তিতে সম্পন্ন। এ কারণে উদ্দীপকের দৃষ্টান্তটি সাদৃশ্যানুমানের সাথে সঙ্গতিপূর্ণ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে পুলিশের সিদ্ধান্ত কোন আরোহকে ইঙ্গিত করে?

উদ্দীপক

হোসেন আলী একজন আরবি শিক্ষক। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিমু হোসেন আলীর নিকট আরবি শেখেন। হোসেন আলী ও হিমু দেখতে প্রায় একই রকম। পুলিশ হিমুকে গ্রেফতার করতে গিয়ে হিমু মনে করে হোসেন আলীকে গ্রেফতার করে।

Dinajpur · 2019

উত্তর

কআরোহের প্রাণ হলো আরোহমূলক লম্ফ।

উত্তর

অবৈজ্ঞানিক আরোহে অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে কোনো অবস্থায় যদি একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া যায়, তবে সিদ্ধান্তটি ভ্রান্ত বলে প্রমাণিত হয়। এ জাতীয় ভ্রান্ত সিদ্ধান্তকে অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ বলে। যেমন: বলা যেতে পারে-'সকল কাক হয় কালো'। কিন্তু যে সময় অস্ট্রেলিয়ায় সাদা কাকের সন্ধান পাওয়া যায় সে সময় উক্ত সিদ্ধান্তটি ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়। এরূপ ভ্রান্ত সিদ্ধান্তের কারণে অবৈধ সামান্যীকরণ অনুপপত্তি ঘটে।

উত্তর

উদ্দীপকে পুলিশের সিদ্ধান্ত সাদৃশ্যানুমানকে ইঙ্গিত করে।দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে- এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন: পৃথিবী ও মঙ্গল গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যনুমানের মাধ্যমে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখানো হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় হোসেন আলী ও হিমু দেখতে প্রায় একই রকম। পুলিশ হিমুকে গ্রেফতার করতে গিয়ে হিমু মনে করে হোসেন আলীকে গ্রেফতার করে। অর্থাৎ পুলিশের কর্মকাণ্ড সাদৃশ্যের ভিত্তিতে সম্পন্ন। এ কারণে উদ্দীপকের দৃষ্টান্তটি সাদৃশ্যানুমানের সাথে সঙ্গতিপূর্ণ।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত সাদৃশ্যানুমানের সাথে বৈজ্ঞানিক আরোহের তুলনামূলক সম্পর্ক বিশ্লেষণ করা হলো-বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতির ওপর ভিত্তি করে বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক দৃষ্টান্তে পৌঁছার একটি প্রক্রিয়া। বস্তুত এই অনুমান প্রক্রিয়ায় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের ওপর অধিক জোর দেওয়া হয়। অন্যদিকে, যে অনুমান প্রক্রিয়ায় দুটি বস্তু বা ঘটনার মৌলিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। সাদৃশ্যানুমানে কার্যকারণ সম্পর্কের কোনো ভিত্তি নেই। বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে গমন করা যায়। অন্যদিকে, সাদৃশ্যানুমানে বিশেষ দৃষ্টান্ত থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বস্তুত বৈজ্ঞানিক আরোহ একটি সামগ্রিক বিষয়। কিন্তু সাদৃশ্যানুমান বৈজ্ঞানিক আরোহের একটি স্তর মাত্র। এছাড়া বৈজ্ঞানিক আরোহে অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটার কোনো সম্ভাবনা নেই। এ কারণেই বলা যায়, বৈজ্ঞানিক আরোহ সর্বদা নিশ্চিত সিদ্ধান্ত প্রদান করে। কিন্তু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে বিভিন্ন অনুপপত্তি ঘটতে পারে। এ কারণেই সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত নয় বরং সম্ভাব্য।পরিশেষে বলা যায়, প্রকৃত আরোহের দুটি গুরুত্বপূর্ণ প্রকরণ হলো- বৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যানুমান। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের কারণেই এ দুটি প্রকরণের মধ্যে তুলনামূলক সম্পর্ক পরিলক্ষিত হয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।