উদ্দীপকে D ও G দিয়ে যে আরোহকে নির্দেশ করা হয়েছে তাদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে D ও G দিয়ে যথাক্রমে বৈজ্ঞানিক আরোহ এবং পূর্ণাঙ্গ আরোহকে নির্দেশ করে। নিচে এদের মধ্যে বিদ্যমান আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো-পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের প্রকৃতি পর্যালোচনা করলে এদের মধ্যে কিছু বিষয়ে সাদৃশ্য এবং কিছু বিষয়ে বৈসাদৃশ্য দেখা যায়। কারণ বৈজ্ঞানিক আরোহ ও পূর্ণাঙ্গ আরোহ উভয়ই আরোহের অন্তর্ভুক্ত। উভয় আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে। পাশাপাশি বৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তেমনি পূর্ণাঙ্গ আরোহেও সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়।বৈজ্ঞানিক আরোহ ও পূর্ণাঙ্গ আরোহের বৈসাদৃশ্যমূলক সম্পর্কের ক্ষেত্রে বলা যায়, বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ আরোহে বিদ্যমান। অন্যদিকে, পূর্ণাঙ্গ আরোহ অপ্রকৃত আরোহের অন্তর্ভুক্ত। আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ এখানে উপস্থিত থাকে না। বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার মাধ্যমে সার্বিক সংশ্লেষক বাক্য স্থাপন করে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ কয়েকটিমাত্র দৃষ্টান্ত গণনা করে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না। এখানে সবগুলো দৃষ্টান্ত গণনা করেই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হয়। বৈজ্ঞানিক আরোহ অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তু সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে যা একটি সার্বিক যুক্তিবাক্য। অন্যদিকে, পূর্ণাঙ্গ আরোহ সীমিতসংখ্যক ব্যক্তি বা বস্তু সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাই এর সিদ্ধান্ত দেখতে সার্বিক যুক্তিবাক্যের মতো হলেও আসলে এটি সীমিতসংখ্যক ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু ব্যক্ত করে।সুতরাং দেখা যাচ্ছে যে, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহ বিভিন্ন দিক থেকে পৃথক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে D ও G দিয়ে যে আরোহকে নির্দেশ করা হয়েছে তাদের আন্তঃসম্পর্ক …
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর