উদ্দীপকে আতিকের বক্তব্যে যে আরোহর প্রকাশ ঘটেছে তার গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে আতিকের বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহের প্রকাশ ঘটেছে। কারণ সে বিপিএল-এর কয়েকটি খেলার আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিচে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের গুরুত্ব বিশ্লেষণ করা হলো-লৌকিক আরোহ হিসেবে অবৈজ্ঞানিক আরোহের ব্যবহার মানব ইতিহাসে একটা প্রাচীনতম প্রচেষ্টা। কাজেই বিভিন্ন ঘাত-প্রতিঘাত এবং অসংখ্য অভিজ্ঞতার পথ বেয়ে এই পদ্ধতিতে নির্ণীত সিদ্ধান্তগুলো যথেষ্ট মূল্য ও গুরুত্ব বহন করে। আজ সাধারণ মানুষ এই আরোহ পদ্ধতির সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং ভবিষ্যতেও মানুষের মাঝে এর ব্যবহার চলতে থাকবে।অবৈজ্ঞানিক আরোহ হলো বৈজ্ঞানিক আরোহের দিকে অগ্রসর হওয়ার প্রথম পদক্ষেপ। বৈজ্ঞানিক আরোহের স্তরে পৌঁছানোর জন্য সিঁড়ি হিসেবে কাজ করে অবৈজ্ঞানিক আরোহ। তাই এর গুরুত্ব অনস্বীকার্য। বস্তুত অবৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে সিদ্ধান্তের ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়। কাজেই এ পদ্ধতি মানুষের জ্ঞানের পরিসর বিস্তৃত করতে সাহায্য করে। পাশাপাশি অবৈজ্ঞানিক আরোহ আমাদের প্রকল্প গঠন করতে সহায়তা করে। পরিশেষে বলা যায়, যেসব ক্ষেত্রে বৈজ্ঞানিক আরোহ অনুমান প্রয়োগ করে সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয় না, সেসব ক্ষেত্রে আমরা অবৈজ্ঞানিক আরোহের সরল প্রকৃতি ব্যবহার করে থাকি। কাজেই দৈনন্দিন জীবনে অবৈজ্ঞানিক আরোহের যথেষ্ট মূল্য ও গুরুত্ব রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আতিকের বক্তব্যে যে আরোহর প্রকাশ ঘটেছে তার গুরুত্ব বিশ্লেষণ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর