দৃষ্টান্ত-১ এ কী ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ এ অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে। অবৈজ্ঞানিক আরোহে অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে কোনো অবস্থায় যদি একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া যায়, তবে সিদ্ধান্তটি ভ্রান্ত বলে প্রমাণিত হয়। এ জাতীয় ভ্রান্ত সিদ্ধান্তকে অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ বলে। যেমন: হাজার হাজার দৃষ্টান্তের অভিজ্ঞতার মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, 'সকল কাক হয় কালো'। কিন্তু যে সময় অস্ট্রেলিয়ায় সাদা কাকের সন্ধান পাওয়া যায়, সে সময় উক্ত সিদ্ধান্তটি ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়। এরূপ ভ্রান্ত সিদ্ধান্তের কারণে যে অনুপপত্তি ঘটে তাকে অবৈধ সামান্যীকরণ বলে। দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে, আমি এ যাবৎ যত নারী দেখেছি তারা প্রত্যেকেই গুণবতী। সুতরাং সকল নারীই গুণবতী। বস্তুত এখানে শুধু অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে দৃষ্টান্তটিতে অবৈধ সামান্যীকরণ বা সার্বিকীকরণ অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কী ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর