দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।
উত্তর: দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ যথাক্রমে অসাধু সাদৃশ্যানুমান এবং সাধু সাদৃশ্যানুমানের বিষয় লক্ষ করা যায়। নিচে উভয় সাদৃশ্যানুমানের মধ্যে পার্থক্য দেখানো হলো-সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো মৌলিক ও গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কার্যকারণ নীতির উপস্থিতি লক্ষ করা যায়। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক বেশি। অন্যদিকে, অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত প্রকৃতির নিয়মকানুন ও কার্যকারণ নীতির সাথে সঙ্গতিপূর্ণ বলে জ্ঞানচর্চার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত অসাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত সামাজিক কুসংস্কার, লোকবিশ্বাস ও কাল্পনিক চিন্তাধারার ওপর নির্ভরশীল বলে বিশুদ্ধ জ্ঞান চর্চার ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করে।পরিশেষে বলা যায়, অসাধু সাদৃশ্যানুমান প্রক্রিয়া ভ্রান্ত, তবে সাধু সাদৃশ্যানুমান নতুন তথ্য ও সত্য আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ প্রতিফলিত অনুমানের তুলনামূলক বিচার করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর