তথ্য-১ কোন ধরনের আরোহের নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: তথ্য-১ বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে।যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন- মনি, ফয়সাল ও সানিনের বুদ্ধি পরীক্ষা করে 'সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী'- এরূপ সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াই হলো বৈজ্ঞানিক আরোহ। বস্তুত বৈজ্ঞানিক আরোহে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সংগৃহীত দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য-১ এ যুক্তিবিদ্যার, অর্থনীতির ও গণিতের শিক্ষকদের মেধাবী দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সকল শিক্ষক হন মেধাবী। এখানে শিক্ষকতার সাথে 'মেধার' সম্পর্ক কার্যকারণ সূত্রে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির সাহায্যে গ্রহণ করা হয়েছে। তাই বলা যায়, তথ্য-১ বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ কোন ধরনের আরোহের নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর