রহিমের বক্তব্য তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
উত্তর: রহিমের বক্তব্য সাদৃশ্যানুমানকে ইঙ্গিত করে।দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে- এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমনঃ পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য আছে। অর্থাৎ উভয় গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যানুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখানো হয়। তারপর যদি দেখা যায় যে, তাদের একটির মধ্যে কোনো বিশেষ গুণ বিদ্যমান থাকে তাহলে অনুমান করা হয় ঐ গুণটি অপরটিতেও বিদ্যমান থাকে।উদ্দীপকে বর্ণিত ঘটনায় রহিম বলে, 'বিপ্লবের মতো হেলালের কথা বলার ভঙ্গি, পোশাক পরার ধরন হাটাচলার ধরন একই। সুতরাং বিপ্লবের মতো হেলালও বুদ্ধিমান।' অর্থাৎ সে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে তার বক্তব্য সাদৃশ্যানুমানের সাথে সঙ্ঙ্গতিপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
রহিমের বক্তব্য তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর