দৃষ্টান্ত-১ এ কোন ধরনের আরোহ অনুমানের নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পুলিশের সিদ্ধান্ত সাদৃশ্যানুমানকে ইঙ্গিত করে।দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে- এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন: পৃথিবী ও মঙ্গল গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যনুমানের মাধ্যমে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখানো হয়।উদ্দীপকে বর্ণিত ঘটনায় হোসেন আলী ও হিমু দেখতে প্রায় একই রকম। পুলিশ হিমুকে গ্রেফতার করতে গিয়ে হিমু মনে করে হোসেন আলীকে গ্রেফতার করে। অর্থাৎ পুলিশের কর্মকান্ড সাদৃশ্যের ভিত্তিতে সম্পন্ন। এ কারণে উদ্দীপকের দৃষ্টান্তটি সাদৃশ্যানুমানের সাথে সঙ্গতিপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কোন ধরনের আরোহ অনুমানের নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর