উদ্দীপকে শফিকের পর্যবেক্ষণের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়ে মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শফিকের পর্যবেক্ষণের সঙ্গে পাঠ্যপুস্তকের পূর্ণাঙ্গ আরোহের মিল রয়েছে। যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন- একটি ঝুড়িতে রাখা ১৫টি আঙ্গুরের স্বাদ পরীক্ষা করে বলা হলো, 'ঝুড়ির সকল আঙ্গুর হয় টক'। এই সার্বিক বাক্যটির সত্যতা পরীক্ষার জন্য স্বতন্ত্রভাবে প্রতিটি আঙ্গুর খেয়ে পরীক্ষা করা হয়েছে। এ কারণে এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। উদ্দীপকে উল্লেখিত শফিক একটি সেলফের সকল বই পর্যবেক্ষণ করে। সে দেখে সেখানে ৫০টি বই আছে এবং সবগুলো বই-ই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তার এ দৃষ্টান্ত পূর্ণাঙ্গ আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ তাকে প্রতিটি বই পর্যবেক্ষণ করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শফিকের পর্যবেক্ষণের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়ে মিল রয়েছ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর