শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে নির্দেশিত আরোহ অনুমানের সাথে প্রকৃত আরোহের পার্থক্য বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে নির্দেশিত ঘটনা সংযোজন আরোহ অনুমানের সাথে প্রকৃত আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো-যে সব আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে, তাদের প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ বলে। অন্যদিকে, যে সব আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে, তাদের অপ্রকৃত আরোহ বলে। অপ্রকৃত আরোহের একটি প্রকরণ হলো ঘটনা সংযোজন আরোহ।প্রকৃত আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম এবং সাদৃশ্যমূলক বিষয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে প্রকৃত আরোহের অপর নাম হলো যথার্থ বা সুসংহত আরোহ। কিন্তু ঘটনা সংযোজন আরোহ কয়েকটি দৃষ্টান্ত গণনা করে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না। এখানে সবগুলো দৃষ্টান্ত গণনা করেই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হয়।সুতরাং ঘটনা সংযোজন আরোহ ও প্রকৃত আরোহ বিভিন্ন দিক থেকে পৃথক। প্রকৃত আরোহের মধ্যে আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। আর ঘটনা সংযোজন আরোহের মধ্যে আরোহের মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত থাকে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে নির্দেশিত আরোহ অনুমানের সাথে প্রকৃত আরোহের পার্থক্য বিশ্লে…

উদ্দীপক

ভূমিকম্পে চট্টগ্রাম শহরে ব্যাপক ক্ষতিসাধন হয়। উদ্ধারকর্মীরা উদ্ধারকাজের এক পর্যায়ে একটি পরিত্যক্ত বাড়ির ধ্বংসস্তূপে কতগুলো কষ্টিপাথরের ভাঙ্গা টুকরা দেখতে পেল। ভাঙ্গা টুকরাগুলোকে সংগ্রহ করে জোড়া লাগানোর পর দেখা গেল এটি একটি নারী মূর্তি।

Jessore · 2019

উত্তর

যে আরোহ প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ থাকে না, তাকে অপ্রকৃত আরোহ বলে।

উত্তর

যে আরোহের ক্ষেত্রে কোনো শ্রেণিভুক্ত সকল দৃষ্টান্তকে গণনার মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক বাক্যে স্থাপন করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন: একটি বাগানে কতগুলো গাছ আছে। বাগানে ঢুকে প্রত্যেকটি গাছ প্রত্যক্ষ করে দেখা গেল এগুলো কমলা গাছ। এর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, এটি একটি কমলা বাগান। এভাবে পূর্ণাঙ্গ আরোহে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার প্রত্যেকটিকে গণনা করে (প্রত্যক্ষ করে) সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ সম্পূর্ণ গণনার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়।

উত্তর

উদ্দীপকে ঘটনা সংযোজন আরোহকে নির্দেশ করেছে।ঘটনা সংযোজন কথাটির ইংরেজি হলো Colligation of facts। যার অর্থ হলো- একসাথে বাঁধা। অর্থাৎ কতগুলো ঘটনাকে সরাসরি দেখার পর ঐ ঘটনাগুলো একত্রিত করার প্রক্রিয়াকে বলে ঘটনা সংযোজন আরোহ। এ আরোহে কতকগুলো বিচ্ছিন্ন ঘটনা নিরীক্ষণ করার পর একটি সাধারণ ধারণার মাধ্যমে প্রকাশ করা হয়।উদ্দীপকে বর্ণিত ঘটনায় প্রথমে কষ্টিপাথরের বিভিন্ন ভাঙ্গা টুকরো নিরীক্ষণ করা হয়েছে। এরপর ঔই ভাঙ্গা টুকরোগুলো জোড়া লাগিয়ে একটি নারী মূর্তি পাওয়া গেছে। অর্থাৎ এখানে কতকগুলো বিচ্ছিন্ন বিষয়কে একটি সাধারণ ধারণার মাধ্যমে প্রকাশ করা হয়ছে। তাই এটি ঘটনা সংযোজন আরোহের দৃষ্টান্ত।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত ঘটনা সংযোজন আরোহ অনুমানের সাথে প্রকৃত আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো-যে সব আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে, তাদের প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ বলে। অন্যদিকে, যে সব আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে, তাদের অপ্রকৃত আরোহ বলে। অপ্রকৃত আরোহের একটি প্রকরণ হলো ঘটনা সংযোজন আরোহ।প্রকৃত আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম এবং সাদৃশ্যমূলক বিষয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে প্রকৃত আরোহের অপর নাম হলো যথার্থ বা সুসংহত আরোহ। কিন্তু ঘটনা সংযোজন আরোহ কয়েকটি দৃষ্টান্ত গণনা করে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না। এখানে সবগুলো দৃষ্টান্ত গণনা করেই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হয়।সুতরাং ঘটনা সংযোজন আরোহ ও প্রকৃত আরোহ বিভিন্ন দিক থেকে পৃথক। প্রকৃত আরোহের মধ্যে আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। আর ঘটনা সংযোজন আরোহের মধ্যে আরোহের মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত থাকে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।