উদ্দীপকের পাঠ: ১-এ কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের পাঠ: ১-এ অসাধু সাদৃশ্যানুমানের অনুপপত্তি ঘটেছে। যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক, গুরুত্বহীন, অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। যেমন-মানুষের মতো গাছপালার জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে। মানুষের বুদ্ধি আছে। অতএব, গাছপালারও বুদ্ধি আছে। বস্তুত এ অনুমানের সিদ্ধান্ত অপ্রাসঙ্গিক, বাহ্যিক সাদৃশ্যের প্রেক্ষাপটে গ্রহণ করা হয়। যেখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত থাকে। উদ্দীপকের পাঠ: ১-এ মানুষ ও বানর উভয়েরই চলাফেরা, খাদ্যগ্রহণ ও মৃত্যুবরণ-এ তিনটি বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা হয়েছে, মানুষ ও বানর উভয়েরই বুদ্ধি আছে। বস্তুত এ ধরনের সিদ্ধান্তের বাস্তব কোনো ভিত্তি নেই। কারণ বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব বলতে কেবল মানুষকেই বোঝানো হয়। এ কারণে উদ্দীপকের পাঠ: ১-এ অসাধু সাদৃশ্যানুমানজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পাঠ: ১-এ কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ করো।
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর