শেয়ারFacebookWhatsApp

রহিমের বক্তব্যে উল্লেখিত বিষয়ের সাথে অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য করো।

উত্তর: রহিমের বক্তব্যে উল্লিখিত সাদৃশ্যানুমানের সাথে অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো-সাদৃশ্যানুমানে দুটি বিষয় বা বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ সাদৃশ্যানুমান হলো বিশেষ থেকে বিশেষে যাওয়ার প্রক্রিয়া। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে কতিপয় বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহ হলো বিশেষ থেকে সার্বিকে যাওয়ার প্রক্রিয়া।অবৈজ্ঞানিক আরোহে শুধু অনুকূল অভিজ্ঞতার ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ আরোহের সিদ্ধান্ত সব সময় সার্বিক হয়ে থাকে। অন্যদিকে, সাদৃশ্যানুমানে সাদৃশ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এ আরোহের সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রেই বিশেষ হয়। অবৈজ্ঞানিক আরোহের সম্ভাব্যতা নির্ণয়ের এমন কোনো সূত্র নেই যার মাধ্যমে আমরা গাণিতিকভাবে এ আরোহের মূল্য বুঝতে পারি। অন্যদিকে, সাদৃশ্যানুমানের মূল্য পরিমাপের জন্য যুক্তিবিদগণ গাণিতিক সূত্র প্রণয়ন করেছেন। এ সূত্র প্রয়োগ করে আমরা গাণিতিকভাবে সাদৃশ্যানুমানের মূল্য নিরূপণ করতে পারি।পরিশেষে বলা যায় যে, অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যানুমানের বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। কেননা অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি সদর্থক দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতা। আর সাদৃশ্যানুমানের ভিত্তি সাদৃশ্য। তাই এ দুই প্রকার আরোহ একে অপরের থেকে পৃথক।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

রহিমের বক্তব্যে উল্লেখিত বিষয়ের সাথে অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য করো।

উদ্দীপক

রহিম বললো, "বিপ্লবের মতো হেলালের কথা বলার ভঙ্গি, পোশাক পরার ধরন ও হাটাচলার ধরন একই। সুতরাং বিপ্লবের মতো হেলালও বুদ্ধিমান।"

Barisal · 2019

উত্তর

কোনো পদের সংজ্ঞায় আংশিক জাত্যর্থ উল্লেখ করা হলে যে অনুপপত্তি ঘটে তাকে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি বলে।

উত্তর

দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া একটি নির্ভুল আকারগত বিভাগ প্রক্রিয়া। দ্বিকোটিক বিভাগে একটি জাতিকে তার অন্তর্গত দুইটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করা হয়। এখানে পদের বিভক্তকরণে কোনো বাস্তব গুণ বা নিয়মের প্রয়োজন হয় না। শুধু মূল পদকে সদর্থক ও নঞর্থক পদে বিভক্ত করা হয়। এ কারণে দ্বিকোটিক বিভাগকে একটি আকারগত প্রক্রিয়া বলা হয়।

উত্তর

রহিমের বক্তব্য সাদৃশ্যানুমানকে ইঙ্গিত করে।দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে- এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমনঃ পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য আছে। অর্থাৎ উভয় গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যানুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখানো হয়। তারপর যদি দেখা যায় যে, তাদের একটির মধ্যে কোনো বিশেষ গুণ বিদ্যমান থাকে তাহলে অনুমান করা হয় ঐ গুণটি অপরটিতেও বিদ্যমান থাকে।উদ্দীপকে বর্ণিত ঘটনায় রহিম বলে, 'বিপ্লবের মতো হেলালের কথা বলার ভঙ্গি, পোশাক পরার ধরন হাটাচলার ধরন একই। সুতরাং বিপ্লবের মতো হেলালও বুদ্ধিমান।' অর্থাৎ সে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে তার বক্তব্য সাদৃশ্যানুমানের সাথে সঙ্ঙ্গতিপূর্ণ।

উত্তর

রহিমের বক্তব্যে উল্লিখিত সাদৃশ্যানুমানের সাথে অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো-সাদৃশ্যানুমানে দুটি বিষয় বা বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ সাদৃশ্যানুমান হলো বিশেষ থেকে বিশেষে যাওয়ার প্রক্রিয়া। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে কতিপয় বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহ হলো বিশেষ থেকে সার্বিকে যাওয়ার প্রক্রিয়া।অবৈজ্ঞানিক আরোহে শুধু অনুকূল অভিজ্ঞতার ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ আরোহের সিদ্ধান্ত সব সময় সার্বিক হয়ে থাকে। অন্যদিকে, সাদৃশ্যানুমানে সাদৃশ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এ আরোহের সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রেই বিশেষ হয়। অবৈজ্ঞানিক আরোহের সম্ভাব্যতা নির্ণয়ের এমন কোনো সূত্র নেই যার মাধ্যমে আমরা গাণিতিকভাবে এ আরোহের মূল্য বুঝতে পারি। অন্যদিকে, সাদৃশ্যানুমানের মূল্য পরিমাপের জন্য যুক্তিবিদগণ গাণিতিক সূত্র প্রণয়ন করেছেন। এ সূত্র প্রয়োগ করে আমরা গাণিতিকভাবে সাদৃশ্যানুমানের মূল্য নিরূপণ করতে পারি।পরিশেষে বলা যায় যে, অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যানুমানের বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। কেননা অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি সদর্থক দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতা। আর সাদৃশ্যানুমানের ভিত্তি সাদৃশ্য। তাই এ দুই প্রকার আরোহ একে অপরের থেকে পৃথক।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।