স্টালিনের কার্য তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
উত্তর: স্টালিনের কার্যে ঘটনা সংযোজন আরোহের প্রকাশ পেয়েছে। ঘটনা সংযোজন কথাটির ইংরেজি হলো Colligation of facts। এ কথাটির অর্থ হলো— একসাথে বাঁধা। এ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ব্রিটিশ যুক্তিবিদ হিউওয়েল। তিনি মনে করেন, কতকগুলো ঘটনাকে সরাসরি দেখার পর ঐ ঘটনাগুলোকে একটি সার্বিক ধারণার অন্তর্ভুক্ত করে বর্ণনা করার প্রক্রিয়াকে বলে ঘটনা সংযোজন। উদ্দীপকে বর্ণিত ঘটনায় স্টালিন সরকার সমুদ্রে জাহাজ চালানোর সময় একটি ভূ-খণ্ড দেখতে পান। কিন্তু সেটি দ্বীপ না মহাদেশ তা বোঝার জন্য তিনি পুনরায় যাত্রা শুরু করে সে স্থানে ফিরে আসেন। তখন তিনি বুঝতে পারলেন, ভূ-খণ্ডটি চারপাশে পানিবেষ্টিত। অর্থাৎ তিনি কতগুলো ঘটনা মানসিকভাবে একত্র করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ কারণে বলা যায়, স্টালিনের কার্যে ঘটনা সংযোজন আরোহের প্রকাশ ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
স্টালিনের কার্য তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর