তথ্য-২ এ যে ধরনের আরোহের প্রতিফলন ঘটেছে তাকে প্রকৃত আরোহ বলা যায় কি? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: তথ্য-২-এ যুক্তিসাম্যমূলক আরোহের প্রতিফলন ঘটেছে। আর এ প্রকার আরোহ প্রকৃত আরোহ নয়। নিম্নে বিষয়টি বিশ্লেষণ করা হলো— ১. যুক্তিসাম্যমূলক আরোহে আরোহাত্মক লম্ফ (Inductive Leap) বিদ্যমান থাকে না। অর্থাৎ বিশেষ বিশেষ দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। যেমন— তথ্য-২-এ বর্ণিত শিক্ষক শ্রেণিকক্ষে একটি চিত্র অঙ্কন করে বলেন, 'বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান'। এরপর বলেন, 'সকল বৃত্তের ক্ষেত্রে এটা সত্য'। অর্থাৎ যুক্তিসাম্যমূলক আরোহে জানা বিষয়ই আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয় ক্ষেত্রেই উপস্থাপন করা হয়েছে। এ কারণে যুক্তিসাম্যমূলক আরোহ যথার্থ আরোহ নয়। ২. যুক্তিসাম্যমূলক আরোহে আরোহের আকারগত ও বস্তুগত ভিত্তি অনুপস্থিত থাকে। অর্থাৎ এ আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম এবং নিরীক্ষণ ও পরীক্ষণ পদ্ধতি অনুপস্থিত থাকে। এ কারণে এ পদ্ধতি প্রকৃত আরোহ নয় । ৩. প্রকৃত আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যেমন— জব্বার, শেখর, সবুজসহ বিশেষ বিশেষ ব্যক্তির মৃত্যুর ঘটনা দেখে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি— সকল মানুষ হয় মরণশীল। কিন্তু যুক্তিসাম্যমূলক আরোহে এরূপ প্রক্রিয়া অনুপস্থিত থাকে। ৪. যুক্তিসাম্যমূলক আরোহে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা আরোহ পদ্ধতির চেয়ে গণিতে বিশেষ করে জ্যামিতিতে বেশি ব্যবহার করা হয়। তাই অনেকে এই পদ্ধতিকে জ্যামিতিক পদ্ধতি বলে অভিহিত করেন। পরিশেষে বলা যায়, যুক্তিসাম্যমূলক আরোহের মধ্যে আরোহের অনেক মৌলিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অনুপস্থিত। এসব কারণে যুক্তিসাম্যমূলক আরোহ প্রকৃত আরোহ নয়
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-২ এ যে ধরনের আরোহের প্রতিফলন ঘটেছে তাকে প্রকৃত আরোহ বলা যায় কি…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর