উদ্দীপকে মিতু ও রিতুর বক্তব্য পাঠ্যবইয়ের যে বিষয়কে নির্দেশ করে তা উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিতু ও রিভুর বক্তব্য অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। কার্যকারণ সম্পর্ক ছাড়াই কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতার আলোকে যে আরোহানুমান একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ (Unscientific Induction) বলে। যেমন—আমি এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই স্বার্থপর। অতএব, সব মানুষ হয় স্বার্থপর। এখানে অনুকূল দৃষ্টান্তের আলোকে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। উদ্দীপকে বর্ণিত ঘটনায় মিতু রিতুকে বলে, গত বছর যেসব শিক্ষার্থী যুক্তিবিদ্যা বিষয় নিয়েছিল, তারা সবাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করেছে। রিতু বলে, তাহলে তো ভবিষ্যতে যারা যুক্তিবিদ্যা বিষয় নিবে তারা সবাই ভাল ফলাফল করবে। অর্থাৎ অনুকূল অভিজ্ঞতার আলোকে রিতু এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বস্তুত উভয়ের বক্তব্যে কার্যকারণ নীতি অনুপস্থিত। এ কারণে বলা যায়, মিতু ও রিতুর বক্তব্য অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিতু ও রিতুর বক্তব্য পাঠ্যবইয়ের যে বিষয়কে নির্দেশ করে তা উ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর