উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১-এ বৈজ্ঞানিক আরোহ এবং দৃশ্যকল্প- ২-এ অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। নিম্নে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন— দৃশ্যকল্প-১-এ বর্ণিত অনুমান প্রক্রিয়ায় 'সকল মানুষ হয় মরণশীল' এই সিদ্ধান্তটি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের আলোকে গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে অবাধ ও অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন— দৃশ্যকল্প-২- এ বর্ণিত 'সকল বাঘ হয় ডোরাকাটা' সিদ্ধান্তটি শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর ভিত্তি করে অনুসৃত হয়েছে। ২. বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয়া যায়। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়। যেমন- দৃশ্যকল্প- ১-এর সিদ্ধান্তটি নিশ্চিত বিধায় এটি একটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ নীতি অনুসরণ করা হয় না বিধায় এর সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয়া যায় না। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় সম্ভাব্য। যেমন- দৃশ্যকল্প-২- এর সিদ্ধান্তটি নিশ্চিত নয় বরং সম্ভাব্য। কারণ জগতে যেমন ডোরাকাটা বাঘ আছে তেমনিভাবে চিতা বা কালো চিতার মতো ডোরাকাটা ব্যতিত বাঘও আছে । ৩. বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হলেও এখানে দৃষ্টান্তের সংখ্যার চেয়ে মানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই এ অনুমানের সিদ্ধান্ত বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে সদর্থক দৃষ্টান্ত সংখ্যা বেশি গুরুত্ব পেয়ে থাকে। তাই অনেক ক্ষেত্রে এই অনুমানের সিদ্ধান্তে বাস্তবতার সাথে কোনো যোগসূত্র থাকে না । ৪. বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে সদর্থক (Affirmative) ও নঞর্থক (Negative) উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণ বা যাচাই- বাচাই করে সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে অবৈজ্ঞানিক আরোহে সদর্থক দৃষ্টান্ত থেকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য (Universal Affirmative Proposition) গ্রহণ করা হয় । পরিশেষে বলা যায় যে, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্ৰকৃত আরোহের শ্রেণিবিভাগ হলেও এদের মধ্যে গ্রহণযোগ্যতার প্রেক্ষাপটে পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে পার্থক্য বিশ্ল…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর