উদ্দীপকে নির্দেশিত বিষয়টির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকের অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে এ আরোহের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো- অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি উদ্দেশ্য-সংযোজক-বিধেয় আকারের একটি যুক্তিবাক্য হয়। অর্থাৎ সিদ্ধান্ত হিসেবে অবৈজ্ঞানিক আরোহ সর্বদা একটি যুক্তিবাক্য স্থাপন করে। যেমন— বিভিন্ন স্থানের বিশেষ বিশেষ কাকের রং দেখে আমরা অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি যে, 'সব কাক হয় কালো।' ব্রিটিশ যুক্তিবিদ মিল ও বেইনের মতে, প্রকৃত আরোহের জন্য সংকটাপন্ন অনির্দেশ যাত্রা (আরোহমূলক লম্ফ) হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর অবৈজ্ঞানিক আরোহ হলো এরূপ ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্যের অধিকারী। কারণ মাত্র কয়েকটি কাককে কালো রঙের দেখে আমরা এক বিশাল ব্যবধান অতিক্রম করে অতীত-বর্তমান-ভবিষ্যতের সকল কাক সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করি যে, 'সব কাক হয় কালো।' বস্তুত অবৈজ্ঞানিক আরোহে সর্বদা বাস্তব ঘটনার পর্যবেক্ষণ করা হয়। এই পর্যবেক্ষণ মূলত অনুকূল দৃষ্টান্তের ওপর নির্ভরশীল। এ কারণে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় সম্ভাব্য। অবৈজ্ঞানিক আরোহে আমরা বিশেষ ঘটনা নিরীক্ষণের বাস্তব অভিজ্ঞতা থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করি। যেমন— আমরা বাস্তব যতগুলো কাক নিরীক্ষণ করেছি তার সবই কালো রঙের । এরূপ বাস্তবে ঘটনা পর্যবেক্ষণ করে আমরা অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি যে, 'সব কাক হয় কালো । পরিশেষে বলা যায়, অবৈজ্ঞানিক আরোহ কখনোই বৈজ্ঞানিক আরোহের মতো নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারে না। তবে সম্ভাব্য সিদ্ধান্ত হিসেবে অবৈজ্ঞানিক আরোহের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়টির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর